ভলভোতে চড়ে সুন্দরী যায়........
১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজপথে প্রস্ফুটিত ভলভোতে
প্রজ্জ্বলিত এক চা-খোর সুন্দরী
কাপপ্লেট হাতে
হাসিমুখ
চা খেলেই বুঝি হাসি দিতে হয় ?
কী জানি ? হয়তো হয়
সুন্দরীরা জানে এসবের গুঢ় রহস্যতা
সুন্দরীরা আরো কতো ভেদ জানে !
আমি ও মফিজ ও কুদ্দুস ও
প্রবাল ও শৈবাল ও মার্টিন
ও স্বপ্নযুবক ও .......
সবাই তাকাই- এমনকি অন্য রূপসীরা !
চোখে থাকে কী সকল কথা
সে তো ঐ সুন্দরী জানে !
আমরা জানি না !
ভলভোতে চড়ে ও সুন্দরী,
পথ কেটেকেটে কই যাও ?
মিরপুর ? সেনপাড়া ? ফার্মগেট ?
কারওয়ান বাজার ?
শাহবাগ ? প্রেসক্লাব ?
মতিঝিল ??
বিআরটিসির আঁধার গ্যারাজে ?
তোমার হাসিও যায়
সাথে কাপ-প্লেট
আসল মজার কথা
ভলভোর যাত্রী হলে
সে সুন্দরী চোখের আড়াল !
অন্যগাড়ী, বাস
পাশে শোয়া পথ থেকে
চোখ পেতে ধরে নিতে হয়
চোখে ও মগজে
রোদজলে, শীতে ও শরতে
দিনেরাতে হেসে চলে সেই রূপবতী !
হেসেই চলেছে !
আরকোন ভাষা জানেনা সে !
আর কোন কাজে আসেনা সে !
তবে কী সকল সুন্দরী
এরকম হয় !
এরকম প্রাণহীনময় !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুন