বাছাইপর্বের শেষ প্রান্তে এসে গেছি আমরা। প্রধান কুশীলবদের নামও পেয়ে গেছি। আফ্রিকা মহাদেশে এই প্রথম বসতে যাচ্ছে বিশ্বকাপের চূড়ান্ত আসর।
২০১০ সালে ঊনবিংশতিতম ফুটবল বিশ্বকাপে কে জিতবে সেটা আগাম বলা কঠিন। তবু কল্পনা করতে দোষ কি ?
আমার বাজি ব্রাজিল।
এ উপলক্ষে একটু স্মৃতি হাতড়ে দেখা যাক গত ১৮টি বিশ্বকাপে কি ঘটেছিলো শেষ লগ্নে এসে ? বেশিরভাগ ক্ষেত্রে ফেবারিটরা বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৫০ সালে ব্রাজিল ছিলো তুমুল ফর্মে। শেষ ম্যাচে প্রয়োজন ছিলো একটা ড্র। সবাইকে অবাক করে ব্রাজিল হেরে যায়। প্রথম বিশ্বকাপের বিজয়ী উরুগুয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয়।
১৯৫৪ সালে পুসকাস ভাইদের দাপটে হট ফেভারিট ছিলো হাঙ্গেরী। সবাইকে অবাক করে জিতে যায় পশ্চিম জার্মানী। ১৯৬৬ সালে দুর্দান্ত খেলতে থাকা ইউসেবিও সমৃদ্ধ পর্তুগাল আর জার্মানীকে টপকে শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। ১৯৭৪ সালে মহাতারকা জোহান ক্রাউফ আর ডাচদের বিশ্বকাঁপানো টোটাল ফুটবলের বারোটা বাজিয়ে কাপ নিয়ে যায় পশ্চিম জার্মানী। ১৯৮২ সালে ফেভারিট ব্রাজিলের দুর্দান্ত দলটি সেমিতে এসে উড়ে যায় হঠাৎ দলে ঢোকা ''জেল ফেরৎ'' (!!?) পাওলো রোসির যাদুতে ! প্রথমার্ধে ব্রাজিল ২-০ গোলে এগিয়েও ছিলো। দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে এসে রোসি করে ফেলেন অবিশ্বাস্য এক হ্যাট্রিক ! ফলাফল ৩-২ গোলে ব্রাজিলের অকাল বিদায়। ১৯৮৬ সালে ব্রাজিলের 'সাদা পেলে' জিকো,সক্রেটিসরা স্বপ্নের মতো নান্দনিক ফুটবল খেলেছেন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সাথে টাইব্রেকারে হেরে ব্রাজিল নান্দনিক ফুটবলের ভক্তদের শোক সাগরে ভাসিয়ে বিদায় নেয়। জিকো আর ফ্রান্সের ফ্রি কিক মাস্টার মিশেল প্লাতিনি পেনাল্টি মিস করেছিলেন। এখন পর্যন্ত সেই (প্রায় একশ বারের আক্রমন পাল্টা আক্রমনে ঠাসা) ম্যাচটি সর্বকালের সেরা ম্যাচগুলোর একটি হিসাবে বিবেচিত হয়। সেবার ম্যারডোনা ম্যাজিকে আরসবকিছু ভেসে গিয়েছিলো। সেমিতে মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে ইংল্যাণ্ডের বিপক্ষে বিশ্বখ্যাত সেই ''ঈশ্বরের হাতের'' গোলের পর ৯ জনকে কাটিয়ে ফুটবল ঈশ্বরের সেই অতিমানবিক গোল আমরা যারা টিভি পর্দায়ও দেখেছি তাদের পক্ষে সেটা ভোলা অসম্ভব। ১৯৯৮ সালে 'দ্যা ফেনোমেন' ফাইনালে রহস্যময় অসুখ বাঁধিয়ে ফেবারিট ব্রাজিলের শিরোপা জয়ে কিছুই করতে পারলেন না। সবাইকে চমকে দিয়ে ফ্রান্স চ্যাম্পিয়ন আর জিনেদিন জিদান মহাতারকা হয়ে যান। সর্বশেষ বিশ্বকাপে ইতালীর শিরোপা জয়ের কথা কেউ ভাবেনি। অথচ ইতালী জিতে নেয় চতুর্থ শিরোপা।
এই অবস্থায় অনুমান করা শুধু কঠিনই নয়, বিপজ্জনকও। তবু একটু এডভেঞ্চার করা যাক।
কে জিতবে ২০১০ বিশ্বকাপ ?!
গত ১৮টি বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ ৫টি জিতেছে ব্রাজিল, ৪টি ইতালী,৩টি জার্মানী, ২টি করে উরুগুয়ে আর আর্জেন্টিনা। ইংল্যান্ড ও ফ্রান্স ১ বার করে। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয় বারের মতো শিরোপা জিতে তখনকার বিধান মোতাবেক বিশ্ব কাপ 'জুলে রিমে ট্রফি' চিরকালের মতো জিতে নেয়। বর্তমান কাপটি ফিফার সাবেক প্রেসিডেন্ট (ব্রাজিলের) জোয়াও হ্যাভেলান্জের নামানুসারে 'হ্যাভেলান্জ ট্রফি'নামে পরিচিত। চিরকালের জন্য কাপ জেতার বিধানটিও আর বলবৎ নেই।
ফুটনোটে থাকলো অতীতের চূড়ান্ত ফলাফলের সংক্ষিপ্ত সার-
১৯৩০, ভেনু- উরুগুয়ে
চ্যাম্পিয়ন: উরুগুয়ে রানার্স আপ: আর্জেন্টিনা তৃতীয়: মার্কিন যুক্তরাষ্ট্র চতুর্থ: যুগোস্লাভিয়া।
১৯৩৪, ভেনু-ইতালী
চ্যাম্পিয়ন: ইতালী রানার্স আপ:চেকোস্লোভাকিয়া তৃতীয়: প.জার্মানী চতুর্থ: অস্ট্রিয়া।
১৯৩৮, ভেনু-ফ্রান্স
চ্যাম্পিয়ন: ইতালী রানার্স আপ: হাঙ্গেরী তৃতীয়: ব্রাজিল চতুর্থ: সুইডেন।
১৯৫০, ভেনু-ব্রাজিল ( ১৯৪২ ও ১৯৪৬ সালে ২য় বিশ্বযুদ্ধের জন্য খেলা হয়নি।)
চ্যাম্পিয়ন: উরুগুয়ে রানার্স আপ:ব্রাজিল তৃতীয়: সুইডেন চতুর্থ: স্পেন।
১৯৫৪, ভেনু-সুইজারল্যান্ড
চ্যাম্পিয়ন: জার্মানী রানার্স আপ:হাঙ্গেরী তৃতীয়: অস্ট্রিয়া চতুর্থ: উরুগুয়ে।
১৯৫৮, ভেনু-সুইডেন
চ্যাম্পিয়ন:ব্রাজিল রানার্স আপ:সুইডেন তৃতীয়:ফ্রান্স চতুর্থ:জার্মানী।
১৯৬২, ভেনু-চিলি
চ্যাম্পিয়ন:ব্রাজিল রানার্স আপ:চেকোস্লোভাকিয়া তৃতীয়:চিলি চতুর্থ:যুগোস্লাভিয়া।
১৯৬৬, ভেনু-ইংল্যান্ড
চ্যাম্পিয়ন:ইংল্যান্ড, রানার্স আপ: জার্মানী তৃতীয়:পর্তুগাল চতুর্থ:সোভিয়েত ইউনিয়ন।
১৯৭০,ভেনু-মেক্সিকো
চ্যাম্পিয়ন:ব্রাজিল রানার্স আপ:ইতালী তৃতীয়:জার্মানী চতুর্থ:উরুগুয়ে।
১৯৭৪, ভেনু-জার্মানী
চ্যাম্পিয়ন:জার্মানী রানার্স আপ: হল্যান্ড তৃতীয়:পোল্যান্ড চতুর্থ:ব্রাজিল।
১৯৭৮, ভেনু-আর্জেন্টিনা
চ্যাম্পিয়ন:আর্জেন্টিনা রানার্স আপ:হল্যান্ড তৃতীয়:ব্রাজিল চতুর্থ:ইতালী।
১৯৮২, ভেনু-স্পেন
চ্যাম্পিয়ন:ইতালী রানার্স আপ:জার্মানী তৃতীয়:পোল্যান্ড চতুর্থ:ফ্রান্স।
১৯৮৬, ভেনু-মেক্সিকো
চ্যাম্পিয়ন:আর্জেন্টিনা রানার্স আপ:জার্মানী তৃতীয়:ফ্রান্স চতুর্থ:বেলজিয়াম।
১৯৯০,ভেনু-ইতালী
চ্যাম্পিয়ন:জার্মানী রানার্স আপ:আর্জেন্টিনা তৃতীয়:ইতালী চতুর্থ:ইংল্যান্ড।
১৯৯৪, ভেনু-মার্কিন যুক্তরাষ্ট্র
চ্যাম্পিয়ন:ব্রাজিল রানার্স আপ:ইতালী তৃতীয়:সুইডেন চতুর্থ:বুলগেরিয়া।
১৯৯৮,ভেনু-ফ্রান্স
চ্যাম্পিয়ন:ফ্রান্স রানার্স আপ:ব্রাজিল তৃতীয়:ক্রোয়েশিয়া চতুর্থ:হল্যান্ড।
২০০২,ভেনু-কোরিয়া/জাপান
চ্যাম্পিয়ন:ব্রাজিল রানার্স আপ:জার্মানী তৃতীয়:তুরস্ক চতুর্থ:দ.কোরিয়া।
২০০৬, ভেনু-জার্মানী
চ্যাম্পিয়ন:ইতালী রানার্স আপ:ফ্রান্স তৃতীয়:জার্মানী চতুর্থ:পর্তুগাল।
অন্যান্য পুরস্কার
প্রথম বিশ্বকাপ থেকে সর্বোচ্চ গোল দাতার জন্য 'গোল্ডেন সু' পুরস্কার দেয়া হচ্ছে। প্রথম বিজয়ী আর্জেন্টিনার গুলেরমো স্টাবিল।
১৯৮২ সালে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এডিডাসের সৌজন্যে গোল্ডেন সু'র পাশাপাশি সেরা খেলোয়াড়ের জন্য 'গোল্ডেন বল' চালু হয়। প্রথমবার দু'টোই জিতে নেন ইতালীর পাওলো রোসি।
১৯৭৮ সাল থেকে চালু হয় 'ফিফা ফেয়ার প্লে ট্রফি'। প্রথম সেটি পায় আর্জেন্টিনা।
১৯৯৪ সাল থেকে চালু হয় সেরা গোলকীপারের জন্য 'লেভ ইয়াসীন'পুরস্কার। প্রথম বিজয়ী বেলজিয়ামের মাইকেল প্রুধোম।
১৯৯৪ সাল থেকে চালু হয় 'most entertaining team' এর জন্য পুরস্কার। প্রথম বিজয়ী ব্রাজিল।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



