ব্লগ বয়স ১ বছর ১ মাস। এর মধ্যেই ট্রিপল সেঞ্চুরী !
শুরুতেই মাঠে নেমে জয়সুরিয়া-কালভিথরানা জুটির স্টাইলে পাওয়ার প্লেতে ঝড় তুলে ফেললাম। অর্থাৎ সেপ্টেম্বর/০৮ এ ৩৮টি এবং অক্টোবর/০৮ এ ৩৯টি পোস্ট ! নভেম্বরে সাময়িকভাবে রিটায়ার্ড হার্ট (২১ দিন দেশের বাইরে অবস্থান) থাকায় অতি অল্পরান ( মাত্র ৭টি পোস্ট)।
এরপর ক্রিজে থিতু হয়ে স্বাভাবিক ব্যাটিং করি। ডিসেম্বর/০৮ এ ১৬টি, জানুয়ারি/০৯ এ ১২টি, ফেব্রুয়ারি/০৯ এ ১৬টি, মার্চ/০৯ এ ১৮টি, এপ্রিল/০৯ এ ১১টি।
এরপর ক্রিজ আঁকড়ে থাকি- মে/০৯ এ ৪টি এবং জুন/০৯ এ সর্বনিম্ন ২টি পোস্ট !
এরপর টি-টুয়েন্টি স্টাইলে স্লগিং......................................................... !
জুলাইতে ৩১টি, আগস্টে এপর্যন্ত সর্বোচ্চ ৪৭টি, সেপ্টেম্বরে ৩৫টি এবং এই অক্টোবরে এ পর্যন্ত ১৮দিনে এটিসহ ২৪টি, একুনে ৩০০টি !
শুধু হিসাব তো পোস্ট হতে পারে না। এটাকে পোস্টপদবাচ্য করার জন্য সাথে জুড়ে দিলাম একখানা শ (শ,ষ,স) যুক্ত পদ্য !
সবিশেষ ( নিপাতনে সিদ্ধ একখানা পদ্য)
শিশির নিশির শেষে শুয়ে থাকে ঘাসে।
রোদ এসে আলোময় ছবি হয়ে ভাসে !
ভোর বেলা শুরু তার সকালেই শেষ !
ক্ষণজীবী শিশিরের নীরব আবেশ !
সরবে সকাল নামে নীরব নিলয়ে;
শব্দের কারুকাজে কেঁপে ওঠে ভয়ে !
সবাক মুখের সাথে অবাক চোখেরা
নীরবতা মেনে হয় প্রবল মুখরা !
রোদে মরে শিশিরেরা টিকে থাকে ঘাস !
নীরবতা জুড়ে থাকে কথার আভাস !
কথার জোরের কাছে নীরবতা চুপ !
কথা তো জানে না তার ক্ষমতার রূপ !
কথারা ইথারে ভেসে বাতাসে হারায় !
নীরবতা মিশে থাকে তারায় তারায় !!
প্রথামাফিক ব্যাটটা উঁচু করলাম.....................................................!!!!!!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



