somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতু মালয়েশিয়া - ৯

২২ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব-
Click This Link

গেনটিং নিয়ে আরেক প্রস্থ

একের পর এক পাহাড় পার হয়ে পৌঁছুলাম মনজিলে মকসুদে ! কেবল উঠতেই থাকে কেবল কার ! অবশেষে নেমে হাঁফ ছাড়লাম।

কেবল কারের পেট থেকে বের হয়ে খুশ মেজাজে !

এরপর গাইড আমাদের নিয়ে হোটেলের ভেতর দিয়ে পার হতে হতে এর বৃত্তান্ত জানালেন। বাহাসা মালায়ুতে এর নাম তানাহ তিঙ্গি গেনটিং। সেলাঙ্গর আর পাহাং রাজ্যের সীমান্তে অবস্থিত এই দুর্দান্ত ট্যুরিস্ট রিসোর্টটি। মূল অংশ অবশ্য পাহাং-এ পড়েছে। বর্তমান মালয়ী প্রধানমন্ত্রী নজীব তুন রাজাক এক সময় পাহাংয়ের মুখ্যমন্ত্রী ( বাহাসা মালায়ুতে মেনতিরি বেসার) ছিলেন।

গেনটিংয়ের দজ্ঞযজ্ঞ পরিচালনা করে গেনটিং মালয়েশিয়া বেরহাড। আগে নাম ছিলো রিসোর্টস ওয়ার্ল্ড বেরহাড। ১৯৬৪ সালে ক্যামেরন হাইল্যাণ্ডে বেড়াতে গিয়ে প্রয়াত তান সেরি লিম গোহ টং-এর মাথায় আসে এরকম একটা রিসোর্ট তৈরীর কথা। ভাবনা মোতাবেক কাজে নেমে পড়লেন। ২৭ এপ্রিল ১৯৬৫ মরহুম তান সেরি হাজী মোহাম্মদ নোয়াহ বিন ওমরকে সাথে নিয়ে তান সেরি লিম গড়ে তোলেন গেনিটিং হাইল্যাণ্ড বেরহাড। এজন্য পাহাং সরকার থেকে ১২ হাজার একর এবং সেলাঙ্গর থেকে ২৮০০ একর (সব মিলে প্রায় ৬০ বর্গ কিলোমিটার ) জমি লিজ নেন তারা। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে চলে কাজ। ৩১ মার্চ ১৯৬৯ মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুংকু আবদুল রহমান পুত্রা প্রথম হোটেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সে হোটেলের নাম প্রথমে ছিলো হাইল্যাণ্ডস হোটেল। ১৯৭১ সালে হোটেলটির নির্মান শেষ হয়। এখন নাম থিমপার্ক হোটেল। এখন সেখানে আছে আরো ৫টি হোটেল- ম্যাক্সিমস হোটেল, ফার্স্ট ওয়াল্ড হোটেল, গেনটিং হোটেল,হাইল্যাণ্ডস হোটেল ও রিসোর্ট হোটেল। এই ছয়টি হোটেলে আছে ১০ হাজারের মতো কক্ষ। একটিতেই আছে সাড়ে ৬ হাজার রুম। গাইড জানালেন রুম সংখ্যায় এটিই বিশ্বের বৃহত্তম হোটেল।

ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল

হোটেলের সাথে আছে চোখ ধাঁধানো ইনডোর আর আউটডোর থিম পার্ক। আমরা ইনডোরটায় ঘুরেছি, কিছু রাইডে চড়েছি। বাইরে একবারও পা ফেলতে পারিনি তুমুল বৃষ্টির জন্য।

ভেতর থেকে দেখা বৃষ্টিতে ভিজতে থাকা বাইরের থিমপার্ক

শিশুদের জন্য এক স্বপ্নের ভূবন

এইসব ঘোরাঘুরির সাথে আছে অনেকগুলো রেস্তোরাঁ, থ্রিডি মুভি দেখার সুযোগ, প্যাভিলিয়ন হল, কনভেনশন সেন্টার। আর আছে বিশাল ক্যাসিনো !

চারপাশে লোকে লোকারণ্য ! মেঘ বৃষ্টির কারণে বেশ ঠাণ্ডা। ভাবলাম নিশ্চয়ই সেন্ট্রালি এয়ার কণ্ডিশনড। শেষ পর্যন্ত বুঝলাম আসলেই এয়ার কণ্ডিশনড। তবে সেটা আক্ষরিক অর্থেই ন্যাচারাল ! এক জায়গায় বড়োসড়ো জায়গা ফাঁকা রয়েছে। সেখান দিয়ে অবাধে হু হু করে ঢুকছে মেঘলা বাতাস। সেই মেঘের শীতলতা দিয়ে ঠাণ্ডা রাখা হচ্ছে।

ঢুকছে মেঘলা বাতাস !

এভাবে ঘুরে ঘুরে দেখলাম। দুপুরে খেলাম এক ভারতীয় রেস্তোরাঁয়। এক সময় সময় ফুরালো। উঠে বসলাম বাস পারসিয়ারানে। বেরিয়ে পড়লাম ঝুম বৃষ্টিতে। ভিজতে ভিজতে ফিরে চললাম কুয়ালা লামপরের পথে। মনটা ভিজে রইলো ভালো লাগা আর গেনটিংকে ছেড়ে আসার বেদনায়।

(চলবে)




সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×