আকাশ পেলে তোমার দেখা
১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেখলে তোমায় পুকুর পাড়ে
বুকটা ধুক্ পুক্ করে
এরই নাম কি ভালবাসা
কওনা সখি মোরে,
তোমার দুঃখে আমার চোখে
ঝরে কেন জল
তোমার হাসি দেখলে হাসি
এ কোন মনের ছল,
নীলাম্বরি শাড়ী পরি
জলকে চলে প্রিয়া
আমার দিকে চেয়ে চেয়ে
আমার উঠান দিয়া,
তবু কন্যা কয় না কথা
হাসে লাজের ছলে
সাঁঝ আকাশের লালিমাটা
ছবি আঁকে গালে,
কি যে দেখে, কি যে ভাবে
কন্যা তাহার মনে
সুখের-দুঃখের কথা কেন
কয় না আমার সনে?
আমায় দেখলে তাহার চোখে
ঝিলিক উঠে কেন
গোমটা দিয়ে চলে কন্যা
নতুন বধু যেন,
মন কাঁদে, মন হাসে
তোমার দরোশনে
আকুল হৃদয় ব্যাকুল দেহ
তোমার পরোশনে,
চাঁদ আকাশে হাজার তারা
তুমি ধ্রুব তারা
আকাশ পেলে তোমার দেখা
জ্বলেবে নয়ন তারা।
কি করে যে জানতে পারি
কি আছে তার মনে
কাল বৈশাখীর মেঘমালা
উড়ে চাঁদের সনে,
তোমায় যদি পায় গো কন্যা
রাঙা বধু করে
এই কলিজা দেব তোমায়
নিজের হাতে ছিঁড়ে,
আসব আমি আসব ওগো
মেঘমালা হয়ে
কাটবো সাঁতার কাটবো জলে
তোমায় বুকে নিয়ে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন