আজন্ম পাপে
১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চুপি চুপি ঝরে কুয়াশার কণা হেমন্ত রাতে
নিঝুম বনে ভেজা পত্র শাখে জোড়া পাখী নীড়ে
পালকে পালক ঘষে প্রাণের উম্ পেয়ে পরস্পরে
নবান্নের রাতে কৃষাণীর বুকে কৃষান কি পেতে
খুঁজে - উম্, খুঁজে - ঘুম শস্য সুর তোলা আনন্দ গানে;
ধান কাটা শেষে ন্যাড়া মাঠে শেয়ালের পালে ডাকে
সাত সকালের উঠোনে কুসীদ এসে নাম ধরে হাঁকে
শস্য তোলা হর্ষে - বিষাদ নামে কৃষাণের প্রাণে;
আবারো ছুটে চলে মাঠে সরিষার হলুদ ক্ষেতে
হলুদ ফুলের মৌ মৌ ঘ্রাণে গান গেয়ে মৌমাছি নাচে
হাত তোলে কৃষাণ কাঁদে -সরিষাতে মান যেন বাঁচে
শস্য সব কুসীদের গোলায় উঠে - সুদ শোধে ঋণ পেতে ;
ঋণ যে কভু হয় না শোধ - ঘেমে নেয়ে রোদ -বৃষ্টি-ঝড়ে
ফেরেনা কপাল - আজন্ম পাপে কৃষাণ খেটে মরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন