আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
দেখ তুই আধমরা হয়ে ভেসে গেছিস গঙ্গার ধারে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
দেখ তোর ভেতরে এক পাষণ্ড বসবাস করে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
তোর দেহটাকে শুকাতে দিস প্রখর রৌদ্রে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
প্রিয়সীকে পাসনি সংসার কর বউটিকে নিয়ে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
বউ এর মাঝে প্রিয়সী নেই ,সুখে থাক বউ ুনিয়ে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
দেখ তোর খাঁচার পাখি উড়ে গেছে মেঘ বেয়ে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
ভালো প্রিয়সী পেয়েছিলি ,হতে পারেনি
সে ভালো বউ শুধু তোর কারণে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
প্রতিদিন কবিতা লিখিস সবখানে তবে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
যা বউটিকে চুমু দিস আদর করে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
বউটিকে ভালোবাসিস বেশী করে
আরণ্যক এত দুঃখ করে আর কি হবে?
প্রিয়সীকে ভুলে থাকিস বউ দেখে দেখে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


