টেবিলের সামনে তার পানি আছে
তোর তৃষ্ণা লাগলে কেড়ে নিয়ে তা পান করতে করিস
চোখের চশমাখানি মুছছে সে
কেড়ে নিয়ে তা মুছে দিতে পারিস
সুন্দর একটা বই আছে তার সামনে
প্রয়োজনে তা কেড়ে নিয়ে নিজই তা পড়তে পারিস
হাতে তার একটা ঘড়ি আছে
সময়টা তুই দেখতে পারিস
প্রয়োজনে তা কেড়ে নিয়ে নিজেই তা পরতে পারিস
সুন্দর কিছু চুল আছে তার
মনের মত দেখতে তা পারিস
তার কাছে যে ওড়না আছে তা দিয়ে তুই মুখটা মুছিস
প্রয়োজনে সে মারতে গেলে
ভালোকরে ক্ষমা চাইতে পারিস
তার কাছে একটি সুন্দর ব্যাগ আছে
তুই কি সেটা কাড়তে পারিস?
প্রয়োজনে তার মনটি নিয়ে ছিনতাইকারির মত
দৌড়াতে পারিস।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


