somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জীবনের খাতা
আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।

মুসলমানদের জন্য নিজস্ব বর্ষপঞ্জি (ভাগ-১)

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্মানিত পাঠকগণ আপনারা জানেন যে, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি সাল্লামের সময় বা তাঁর পূর্বে আরবদের মধ্যে কোন নির্ধারিত বর্ষ গণনা পদ্ধতি ছিল না। বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারিখ বলা হতো। যেমন- অমুক ঘটনার অত বৎসর পরে এই কাজ হয়েছে বা এই বিষয়টি হয়েছে। তবে রোমান, পারসিয়ান ও অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার বা পঞ্জিকা প্রচলিত ছিল। খলীফা উমার (রাঃ) খিলাফতের তৃতীয় বা চতুর্থ বৎসর আবু মুসা আশাআরী (রাঃ) তাঁকে পত্র লিখে জানান যে, আপনার সরকারী ফরমানগুলিতে সন তারিখ না থাকার কারণে প্রশাসনিক জটিলতা দেখা দেয়। এজন্য একটি বর্ষপঞ্জি ব্যবহার করা প্রয়োজন। খলিফা উমার (রাঃ) সাহাবীগণকে একত্রিত করে পরামর্শ চান। কেউ রোম বা পারস্যের পঞ্জিকা ব্যবহার করতে পরামর্শ দেন। কিন্তু অন্যরা তা অপছন্দ করেন এবং মুসলমানদের জন্য নিজস্ব পঞ্জিকার প্রয়োজনীয়তার কথা বলেন। আলোচনান্তে সাহাবীগণ সিদ্ধান্ত নেন যে, মুসলমানদের জন্য নিজস্ব পঞ্জিকা তৈরী করা হবে। কোন সময় থেকে বর্ষ গণনা শুরু করা হবে এ আলোচনায় কোন কোন সাহাবী পরামর্শ দেন যে, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি সাল্লামের মিলাদ বা জন্মের সাল থেকে বর্ষ গণনা শুরু করা হোক। কেউ কেউ তাঁর নুবুওয়াত থেকে, কেউ কেউ তাঁর হিজরত থেকে এবং কেউ কেউ তাঁর ওফাত থেকে বর্ষ গণনার পরামর্শ দেন। হযরত আলী (রাঃ) হিজরত থেকে বর্ষ গণনার পক্ষে জোরালো পরামর্শ দেন। অবশেষে সাহাবীগণ হিজরত থেকে সাল গণনার বিষয়ে একমত পোষণ করেন। কোন মাস বছরের প্রথম মাস হবে সেই আলোচনায় কেউ কেউ রবিউল আউয়াল মাসকে বৎসরের প্রথম মাস হিসাবে গ্রহণ করার পরামর্শ দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি সাল্লাম এ মাসেই হিজরত করে মদীনায় আগমন করেন। কেউ কেউ রামাদান মাসকে বৎসরের প্রথম মাস হিসাবে গ্রহণ করার পরামর্শ দেন। কারণ রামাদন মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন। সবশেষে তাঁরা মুহার্‌রাম মাসকে বৎসরের প্রথম মাস হিসাবে গ্রহণ করেন। কারণ এ মাসটি ৪টি হারাম বা সম্মানিত মাসের একটি। এছাড়া ইসলামের একটি রুকন হজ্জ পালন করে মুসলিমগণ এ মাসেই দেশে ফিরেন। বৎসরের সবশেষ গুরুত্বপূণ কর্ম হজ্জ পালন করে পৃথিবীর বিভিন্ন এলাকার হাজীগণ নিজ এলাকায় ফিরে গিয়ে মুহার্‌রাম মাসকে নতুন বৎসরের শুরু বিষয়টি প্রচার করতে পারবেন এবং সকল মুসলিম অবগত হবেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় ৬ বৎসর পরে ১৬ বা ১৭ হিজরী থেকে সাহাবীগণের ঐকমত্যের ভিত্তিতে হিজরী সাল গণনা শুরু হয়। চলবে------
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×