somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাবনায় আমি - ৪

১১ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ভাবনায় আমি - ৪

শীতের স্নিগ্ধ সকাল। শব্দদূষনের এই শহরে পাখীর ডাক না শুনলেও ঘুম ভাঙ্গে কাক ডাকা ভোরে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। শরীরে কিছুটা আলসেমি ভাব। ঘুমের রেশটা ভাল করে কাটেনি। দখিনের খোলা জানালা দিয়ে বাইরে তাকালাম। যত দূর দেখা যায় মনে হলো আকাশটা হালকা কুয়াশার চাদরে ঢাকা। সোনালী সূর্য্যটা তার আয়েশী ভঙ্গি কাটিয়ে উঁকি দেবে দেবে ভাব। মনে হলো আমার ঘুম ভাঙ্গিয়ে লজ্জায় মুখটিপে হাসছে। মায়ের হাতের সেই নকশী কাঁথাটা তখনো আমার গায়ে জড়ানো।

হঠাৎ তোমার কথা মনে হলো। ভোর রাতে একটা স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটা আমাকে অনেকখানি মোহাচ্ছন্ন করে রেখেছিল। কারণ ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। স্বপ্নের মাঝে তোমার নীরব উপস্থিতি ক্ষণিকের জন্য হলেও টের পেয়েছিলাম। মনটা জুড়ে কেমন একটা প্রচ্ছন্ন সুখ সুখ অনুভব। তোমার কথা ভাবতেই অলস ভঙ্গিটা কেটে গেল। উঠে বসলাম। চোখ মেলে ভাল করে তাকিয়ে দেখলাম, সত্যিই কেউ এসেছিল কিনা! নাহ্ তেমন কারো উপস্থিতির কোন চিহ্ন কোথাও নেই।

কুয়াশা সরে গেল মনে হয়। জানালা দিয়ে একফালি রোদ এসে পড়লো বিছানায়। মনে হলো সূর্যকন্যা তার ঝলমলে শাড়ীর আঁচলটা বিছানায় লুটিয়ে দিয়েছে। একরাশ লাবণ্যপ্রভা ছড়িয়ে রেখেছে আমার অগোছালো বিছানায়। চাপা আনন্দে বিভোর আমি তখন রোদেলা উষ্ণতায়। মনে হলো তুমিই সেই উত্তাপের রেশ, আমার বিছানা জুড়ে, হৃদয় জুড়ে।

ঘড়ির দিকে তাকাতেই সম্বিৎ ফিরে পেলাম। অফিসের সময় আর বেশী দেরী নেই। মন থেকে তোমার ভাবনাটা সযত্নে গুটিয়ে নিলাম। তারপর হাতে টুথব্রাশ নিয়ে সোজা ওয়াশরূমে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা ভাল করে খুঁটিয়ে দেখলাম। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম শরীরের কোথাও কোন আগমনী চিহ্ন রেখে গ্যাছো কিনা। নাহ্ কিছুই নেই। স্বপ্নের তুমি কখনই বাস্তবে ধরা দাওনা। আসতে পারোনা।

আমার এলোমেলো ভাবনাগুলো স্তিমিত প্রদীপের মতো নিভে যায়। আমি তৈরী হই অফিসের জন্য। সময়ের প্রলেপে মোড়া স্বপ্নের তুমি হঠাৎ হারিয়ে যাও। মনের অজান্তে আমি তোমাকে খুঁজতে থাকি সারাক্ষণ। ভুলে যাই তোমার আমার মাঝের যোজন ব্যবধান। ভুলে যাই প্রাপ্তির বিচারে তুমি কতটা দুষ্প্রাপ্য। ভুলে যাই নিজের দারিদ্ররেখার সকল সমীকরণ। সব হিসেব ডিঙ্গিয়ে আমি তোমাকে খুঁজি। খুঁজি, নিবিড় ভালবাসার সুনিবিড় দূরত্বে। খুঁজি, তীব্র আকর্ষণের সুতীব্র মমতায়। খুঁজি, তীক্ষ্ণ অনুভূতির সূতীক্ষ্ণ অনুশাসনে। আরও খুঁজি, মনের গভীরে, স্বপ্নের বাসরে, রাত জাগা প্রতিটি প্রহরে। কোথাও পাইনা তোমাকে। স্বপ্নের তুমি বাস্তবের কেউ না।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×