উপলদ্ধি
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আছে, এমন অনেক মানুষ আছে- যারা মুখে একটা কথাও বলে না, অথচ চোখের ভাষায় বুঝিয়ে দেয় তাদের মনের কথা। তুমিও কী তাদের একজন? মুখে কোন কথা বলোনা। নীরবে এসে এসে চলে যাও। আমার মনের আঙ্গিনায় এলামেলো পদচিহ্ন এঁকে যাও। সেঁজুতির আলোয় কখনও তোমার অষ্ফুট ছায়া দেখি বকুল তলায়। ঝরে যাওয়া ফুল কুড়িয়ে নিঃশব্দে হেঁটে যাও।
কে তুমি? কার মায়াবী কায়া তুমি ? ওড়েনা শাড়ীর আঁচল, বাজেনা রিনি ঝিনি কাঁচের চুড়ি- অথচ বাতাসে রমনীয় সুবাস। টের পাই তুমি এসেছিলে। আমার অবিন্যস্ত চুল দখিনা বাতাসে হিন্দেলিত হয় তোমার আলতো পরশে। মুখে না বলেও বুঝিয়ে দাও কতটা ভালবাস।
এমন করে কী নীরবে কাউকে ভালবাসা যায়? আমার অগোছালো দিন-রাত্রির প্রতি পরতে পরতে তোমার ভালবাসা টের পাই। তুমি মুখ ফুটে কখন বলোনা ভালবাসি। তুমি শুধু বলো তুমি যা বোঝো সেটাই ঠিক। আমি ভালবাসার কী এমন ছাই বুঝি! আমি কারও মনের ছোঁয়াটুকু শুধু টের পাই। তাতে কী ভালবাসা লুকিয়ে থাকে? তবে এটুকু জানি, কে যেন আমার সব ভাবনা এলোমেলো করে দিয়ে যায়। বুঝিযে দিতে চায় ভালবাসা এমন কিছু যা শুধুই উপলদ্ধির। তুমি কী সেই উপলদ্ধি?
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনহারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন