somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সখি ভালবাসা কারে কয় - ২

২৭ শে মে, ২০০৭ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সখি ভালবাসা কারে কয় - ২

ফুল ফোটানোর দিন এসে কড়া নেড়ে গেল কদিন আগে এক রোদ ঝলমলে প্রত্যুষে। চারিদিকে রঙের মেলা। বাহারি সাজে সেজে উঠবার বাসনায় উন্মুখ সকলেই। শান্ত প্রকৃতিকে চঞ্চল করে তোলে এলোমেলো বয়ে যাওয়া বাসন্তি হাওয়া। একলা আকাশ তার সমস্ত গায়ে জড়িয়ে নিয়েছে ঘন নীলের আবরণ। রাতের অভিসার শেষে সূর্যের ঘুম ভাঙ্গা স্নিগ্ধ সকাল। সোনালী রদ্দুরের আলগা বসন ছড়ায় উত্তাপের রেশ। আকাশের বুক থেকে কিছু নীল এনে মনের দিগন্তে ছড়িয়ে দিতে ইচ্ছে করে। ইচ্ছে করে কাব্যলক্ষ্মীর পদমূলে অঞ্জলী রেখে গেয়ে উঠি, “অঞ্জলী লহ মোর সঙ্গীতে..”।

প্রকৃতির মত মনের আকাশও সময়ে রঙ বদলায়। আর এই রঙ বদলের পালায় মানুষ নিজেই খেলার পুতুল। কখনো বর্ণময়, কখনো ফিকে। কখনো জোছনার বান, কখনো অমানিশার ঘোর অন্ধকার। কখনো পুষ্পবৃষ্টি, কখনো শ্রাবণের অঝোর ধারা। খুশীতে উথলে ওঠা জীবনে কখন যেন দমকা হাওয়ার মত অগ্নিকোণের তল্লাট থেকে উঠে আসে প্রবঞ্চক হাওয়া। তখন হঠাৎ করেই আবার, “সব সঙ্গীত ইঙ্গিতে যায় থামিয়া...”।

প্রশান্ত অবারিত মনের কাছে একমাত্র ছোট্ট একটা জিজ্ঞাসা, মেঘে মেঘে কী বেলা অনেক হয়ে গেছে? চুরি হয়ে গেছে কী দেখবার অবসর? তবে কী একলা সময়ে জড়িয়ে থাকবো? যাযাবর হাওয়া কী উড়িয়ে নিয়েছে আমার চেনা জানা আনন্দের সেই ঘর? অবারিত আকাশের বুকে মেলে দেয়া অসীম নীলে মেঘকালো কালিতে বিদ্যুৎ আঁচড়ে লেখা আছে কত কথা। শান্ত সুগভীর নীরবতায় ঝরাপাতার মতো কথারা কী হারিয়ে যাবে, না পেয়ে কুঞ্জবন? ঘন সবুজে ঘেরা বন-বিথীকার ছায়ায় ছায়ায় হেঁটে বেড়ানোর স্বপ্ন কী অধরাই থেকে যাবে? বিবাগী মনের পাতায় পাতায় কী আর কখনো দোল খাবেনা বসন্তের হাওয়া? কখনো কী শোনা যাবেনা কোকিলের কুহুতান? মৌমিতাদের কলরব কী মনে করিয়ে দেবে না নবীন পাতা জমাবার কথা?

একদিন ঠিক পুরোনো গাছের আদ্যপ্রান্ত চিক্ চিক্ করে উঠবে সদ্য গজিয়ে ওঠা কচিপাতায়। সেই কচিপাতার আড়াল ভেদ করে ফুটে উঠবে রঙবাহারি ফুল। এটাই বাস্তব। এটাই প্রকৃতির নিয়ম। এতো সব দ্বিধা দ্বন্দ্বের মাঝেও মানুষ হৃদয়ে সগর্বে লালন করে তারই কিছু প্রিয় মানুষের ঐকান্তিক ভালবাসা। অর্ঘ্যসম সেই ভালবাসা মানুষ তার এক জনমের সঞ্চিত ও সিঞ্চিত সকল আন্তরিকতার ছোঁয়া দিয়ে ভরিয়ে রাখে তার প্রিয় মানুষগুলোকে।

ভালবাসা যদি হয় কারো কাছে নির্ভরতা খুঁজে পাওয়া, ভালবাসা যদি হয় একে অপরের কাছে বিশ্বস্ত হওয়া, ভালবাসা যদি হয় একে অপরের কাছে শুদ্ধতায় সমর্পণ বা উজাড় করে দেয়া, ভালবাসা যদি হয় একে অপরের কাছে ভাল থাকবার ও ভাল রাখবার নীরব অঙ্গীকার, ভালবাসা যদি হয় কারো জন্য মঙ্গলের প্রার্থনা ও প্রচেষ্টা, ভালবাসা মানে যদি হয় এই ধূলিমাখা ধরণীর সকল পঙ্কিলতাকে আড়াল করে কিছুটা ভাললাগা, কিছুটা শান্তির সময় খুঁজে নেয়া, ভালবাসা যদি হয় অলীক মন্ত্রবলে অজানা কোন এক বন্ধনে জড়িয়ে যাওয়া .... তবে আমি চিরকাল সেই ভালবাসায় অপেক্ষায় থাকতে আগ্রহী।

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৭ দুপুর ১২:৪০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×