শহরতলীর এক স্কুলে তোমার আমার প্রথম দেখা,
বন্ধু ভেবে হয়নি আজও তোমায় কোন পত্র লেখা।
মনে পড়ে ছিটেফোটা ভাললাগা সেই দিনগুলো,
হারিয়ে গ্যাছে সবই শুধু জমে আছে স্মৃতির ধূলো।
জীবন থেকে হারিয়ে গেল স্কুলের সেই ছুটির ঘন্টা,
তবু ভাবি পাশের বেঞ্চে আটকে আছে এই মনটা।
হোমওয়ার্ক নেই তবু মন জুড়ে আজ কিসের ভয়,
তুমি আমি আলাদা মানুষ ভাবতে আজও কষ্ট হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




