হাতের তালু চুলকানো
হাতের তালু চুলকাতেই বুঝলাম কিছু একটা আসবে।
মাসের শেষে মানিব্যাগটা খোয়ালাম বাসের ভীড়ে,
কিছু নগদ টাকা, ক্রেডিট কার্ড সবই গেল রসাতলে।
জানালাম ব্যাংকে, আশ্বস্ত হলাম পেয়ে যাব নতুন কার্ড
কদিন বাদে- এক্সট্রা কিছু চার্জ গুনতে হবে নগদে।
এখন ভাবছি কোন্ হাত চুলকিয়েছিলাম মনের ভুলে!
ডান-বাম করে নিজের ভুলগুলো শুধরাবো আর কবে?
হাতের তালু চুলকানোটা একেবার মিথ্যে হয়নি মোটে,
চুলকালে কিছু একটা ঘটে, হোক অভাব আসেতো বটে!
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




