তীর্থকের কসাই
২২ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কসাই এখন পকেট কাটে,
মহিষ কেনে গবুর হাটে।
ছাগল ভেড়া দেয় গছিয়ে,
ওজনটাও নেয় পুষিয়ে।
মেপে দেখুন বাসায় যেয়ে,
গলেনা মাংশ প্রেসারে দিয়ে।
দফায় দফায় সিটি মারে,
গিন্নী তখন আসে তেড়ে।
বলে মাংশের নিকুচি করি,
আজকেই দেব গলায় দড়ি।
ভাবছি এখন কি করা যায়,
বাড়তি আয়ের নেইকো উপায়।
বাজার ঘুরে সস্তা খুঁজে,
শুনছি কথা মুখটি বুজে।
বার্ড ফু 'তে মুরগী মরে,
কিনিনা তাই ভয়ে ডরে।
মাছের বাজার দারুন চড়া,
ছাই লাগিয়েও যায়না ধরা।
শাক-শব্জি ডিম আলু ভর্তা,
কোন কিছুতে হয়না পরতা।
তাই ভাল খাবার চিন্তা করে,
যেইনা গেলাম লোভে পড়ে;
অমনি বেটা কসাই এসে,
দাঁত খিলিয়ে বললো হেসে_
"নেবেন নাকি মাংশ স্যার,
বাজার সেরা এক নম্বর"।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন