ছড়াকাব্য - ১৫
৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছড়াকাব্য - ১৫ আমার তখন কলেজ শুরু
তোমার তখন টেন,
আমি তখন উত্তম কুমার
তুমি সুচিত্রা সেন।
আমার বাসা তোমার বাসা
মাঝেই সরু গলি,
বেণী দুলিয়ে হাঁটতে যেন
ফুটন্ত এক কলি।
আমায় দেখে মুখ ঘুরিয়ে
হাসতে মিটি মিটি,
বইয়ের ভাঁজে রাখা ছিল
প্রথম লেখা চিঠি।
রোজই ভাবি দেখা হলেই
দেবো তোমার হাতে,
হয়নি দেয়া কোন কারণে
হিসেব কষি রাতে।
গড়িয়ে গেল একটি বছর
তুমি তখন কলেজ,
আমি সেই আগের মতোই
তুমি আরো সতেজ।
সরু গলি চওড়া হলো
বদলে গেলো বাড়ী,
আমি তখন পায়ে হাঁটি
তুমি তখন গাড়ী।
আর কোনদিন হয়নি দেয়া
চিঠি বইয়ের ভাঁজে,
পাশের বাড়ীর তুমি আমি
গলিটাই ছিল মাঝে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩

আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।
জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব...
...বাকিটুকু পড়ুন২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুন