পাখী ও ঘুড়ি
২২ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আছে লাটাই সূতো ও ঘুড়ি,
ওড়াব আজ বাজিয়ে তুড়ি;
মনের সুখে আকাশ পানে,
উড়বে ঘুড়ি সূতোর টানে।
পাখী তোমার পাখনা আছে,
উড়ে বেড়াও দূরে ও কাছে;
আমার আছে লাটাই সূতো,
উড়বে ঘুড়ি নয়কো ছুতো।
ভাবছে পাখী- 'হায় বেচারা,
উড়াবে ঘুড়ি পাখনা ছাড়া;
জগৎ জুড়ে এমন বোকা,
তোমার মতো নেইকো খোকা।'
বলছে খোকা- 'সবুর কর,
নিজেকে কেন ভাবছো বড়;
দেখবে মজা কেমন করে,
ঘুড়ি আমার আকাশে ওড়ে।'
ঠিক তখনি আকাশ কোলে,
মেঘের ভেলা দুল্কি চালে;
ছুটছে যেন মেষের পাল,
রেশমী গায়ে পশমী শাল।
লাটাই সূতো রইলো পরে,
বললো পাখী হতাশ স্বরে-
'কোথায় তোমার যাদুর ঘুড়ি,
মিছেই দেখাও বাহাদুরি।'
রচনা: 15.03.85
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন