শুধুমাত্র লিখলেই লেখক হওয়া যায় না। আবার লেখক হলেই সব লেখা সবাইকে সমানভাবে বা সমান্তরালভাবে ছোঁয় না। সমান আনন্দ দিতে পারেনা। তাই সকলেই রাতারাতি ভাল লেখক হতে পারেনা। আমি নিজেকে কখনই ভাল মানের লেখক হিসেবে দাবী করিনা। কারণ আমি আমার যোগ্যতা কতটুকু সেটা ভাল করেই জানি। একজন সচেতন মানুষ হিসেবে নিজের মনের কথা, ভাবনার কথা, চিন্তা ও চেতনার সামান্যতম ছিটেফোঁটা প্রকাশ করার জন্য লেখা ছাড়া অন্য কোন মাধ্যমে সহজে জানানো সম্ভবপর নয়। আমরা এখানে ব্লগের মাধ্যমে নিজেদের বক্তব্য বা লেখা তুলে ধরার বা তাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছি। তাইতো আমরা লিখছি। আমার লেখার উদ্দেশ্য নিজেকে জাহির করা নয় বরং আপনাদের সামনে প্রাণের কথা তুলে ধরা। মন খুলে কথা বলা, সহজে মেশার চেষ্টা করা। নিজের চিন্তা ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করা।
সত্যিকারের অর্থে প্রতিষ্ঠিত লেখক ছাড়া যারা মৌলিক কিছু লেখার চেষ্টা করেন তাঁদের অনেক লেখাই শাব্দিক বা কাব্যিক বৈশিষ্টে উজ্জ্বল নয়, কিন্তু মানে উন্নীত। তাই মৌলিক লেখা পড়তে ভাল লাগে। যেমন রাসেল (...) আমার কবিতার প্যারোডি করেন- আমার পড়তে ভাল লাগে। অপবাক আমাকে নম্বর দেন- কখনও ফেল করি কখনও টেনেটুনে পাশ। তীর্থক মান উন্নয়নের পরামর্শ দেন। তেলাপোকা লেখার অতিরিক্ত তেল টিসু্য পেপারে কেঁচে নেন। ভালই লাগে। সত্যি বলছি দারুন এনজয় করি। একটা সহজ সরল ভাব আছে এসবের মধ্যে, আছে মৌলিকতা। আর তাই তাদের লেখা, সমালোচনা ও মন্তব্যের পাশাপাশি নিজের দুর্বল ও ঘাটতির দিকগুলোকে চিহ্নিত করার চেষ্টা করি। সবার কাছে আমার একটা অনুরোধ যাই কিছু করুন সেটা যেন মৌলিক কিছু হয়। কাটিং পেষ্টিং করুন আপত্তি নেই, কিন্তু সেই সঙ্গে নিজের নিজস্ব চিন্তা ভাবনার দিকগুলো তুলে ধরুন। রিঅ্যাকটিভ না হয়ে প্রো-অ্যাকটিভ হউন। সমালোচনার ভয় করলে ভাল লেখার অনুপ্রেরণা পাবেন কোথা থেকে? কাটিং পেষ্টিং কতটা করলেন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই- কেন করলেন সেটা বলুন।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



