সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১:২৪
স্বপ্নের রং
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি জানিনা স্বপ্নের কোন রঙ আছে কিনা। এটাও জানিনা কেউ কখনও রঙিন স্বপ্ন দেখেছে কিনা। মানুষ কেন মিছেমিছি রঙিন স্বপ্নের কথা বলে আমি বুঝিনা। আমি কতদিন রঙিন স্বপ্ন দেখবো বলে ঘুমিয়েছি। রঙিন কাথাঁটা ইচ্ছে করে নিজের গায়ে সঁপে দিয়েছি। অথচ রঙিন স্বপ্ন আমাকে মোটেও ধরা দেয়নি। স্বপ্নকে কখনও আমার কাছে রঙিন মনে হয়নি। সব সময় সেই একই রকম, ক্যামন যেন সাদামাটা। কি জানি, হয়তো আমার দেখার ভুল। শুনেছি মানুষ প্রেমে পড়লে নাকি সব কিছুতেই রঙের ছোঁয়া লাগে। মনের আকাশে সবসময় রঙধনু খেলা করে। মন প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেড়ায়। হযতো তোমাদেরও তাই, প্রেমে পড়েছো সবাই। তোমাদের চোখে এখন হাজারো রঙিন স্বপ্ন। মনের আঙ্গিনায় সারাক্ষণ বিচিত্র রঙের খেলা। আচ্ছা, আমি কি করবো ? রঙিন স্বপ্নের আশায় প্রেম করবো? নাকি প্রেমে পড়ে রঙিন স্বপ্ন দেখবো ? ইচ্ছে করলেই কি প্রেমে পড়া যায় ? প্রেম কি রঙিন স্বপ্ন দেখার নিঃশব্দ ঘুম? কতবারই তো প্রেম নামের প্রজাপতিটা ধরবো বলে হাত বাড়ালাম। কিন্তু! কি ভীষণ চন্চল ওরা! কিছুতেই ধরা দেয় না। ঘুরে বেড়ায় ইচ্ছেমতো মনের আনন্দে- ফুলে-ফুলে, বনে-বনে, আপন মনে। পছন্দের ফুল গুলো ওরা সহজেই চিনতে পারে।্ আমি তো আর ওদের পছন্দের ফুল নই, হতে পারিনি কোনদিন। অথচ আমারও ইচ্ছে করে তোমাদের মতো রঙিন স্বপ্ন দেখতে, প্রেম করতে, প্রেমে পড়তে। কিন্ত পারছি কই ? আচ্ছা ভাবোতো, যদি কখনও আমি ফুল হয়ে ফুটি ওই বাগানে। যদি কোন এক মেয়ে প্রজাপতি একবারও ভুল করে বসে আমার পরাগে। আমার পরাগ রেণুগুলো ইচ্ছেমতো মেখে নেয় নিজের গায়ে। নিজেকে সাজায় স্বপ্নের মতো করে। তবে কি আমার স্বপ্ন দেখা পূর্ণ হবে ? এটাই কি সেই রঙিন স্বপ্ন ?
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।