লিখি লিখি করেই তেমন অনেক কিছু সবাই লেখে।
প্রথম প্রথম লিখতে গেলে সবাই ক্যামন হোঁচট খায়,
ধীরে ধীরে পোক্ত হয়ে নিজের পায়ে তবেই দাঁড়ায়।
কথার খোঁচা সমালোচনা এসব মোটেও খারাপ নয়,
লেখার বিচার করবে পাঠক এসব নিয়ে ভাবলে হয়?
গুনে মানে লেখা সবার এক হবে না জানা কথা,
লেখা দিয়েই ভাঙ্গতে হবে লেখার যত নিয়ম প্রথা।
প্রতিভা যদি থাকে কারো ফুটবে সেতো সময়মতো,
লেখার মাঝে বেরিয়ে আসে ছাই চাপা আগুন যতো।
মিনতি তাই সবার কাছে লেখ মনে যার যা আসে,
ভাল মন্দ যা'ই কিছু হোক পড়বে বসে অবকাশে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



