somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ পরিবারের সার্বিক মান নির্ণয়ে ব্যর্থ একজন-

০৫ ই মার্চ, ২০০৬ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মাসুদা ভাট্টি'র পোষ্টকৃত উপন্যাসের (!!) অধ্যায়ের অংশবিশেষ পড়িনি বা পড়ার সুযোগ হয়নি। এটা আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য কিছুই বলতে পারবো না। তবে গত দুদিন যে বল্গ পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেছে তা সহজেই অনুমেয়। মাসুদা ভাট্টি'র লেখার প্রতিবাদে ওয়ালী সাহেবের লেখা আমি পড়েছি। খুব মনোযোগ দিয়েই পড়েছি। বিভিন্ন নামী দামী ব্লগাারদের "পপ কর্ণ" মাকর্া সরস আর রগড়ানো মন্তব্যও পড়লাম। সব প্রতিবাদেরই একটা নিজস্ব ভাষা আছে। শালীনতাবোধও আছে। আমরা সবাই এখানে শিক্ষিত জনগোষ্ঠী। দেশের আপামর জনসংখ্যার 30/40 ভাগের প্রতিনিধিত্বকারী। ভাবতে লজ্জা লাগে আমরা কি রেখে যাচ্ছি আমাদের উত্তরসূরীদের জন্য। ভাবতেও ঘেন্না হয় কি অশ্লীল আর উষ্কানীমূলক বাক্য অবলীলায় প্রয়োগ করে যাচ্ছি নির্বিকার ভাবে। একবারও কি আমাদের মনে হয় না আমাদের শিক্ষার কি উদ্দেশ্য, কেন আমাদের বাবা মা এত কষ্ট করে আমাদের লেখা পড়ার সুযোগ করে দিয়েছেন।ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে এইজন্য যে আমাকে এই কথাগুলো বলতে হলো।

লেখার অধিকার সবার আছে। কিন্তু কোন লেখা কোথায় প্রযোজ্য বা কি ভাবে প্রকাশ করা যেতে পারে সেটাই ভাববার বিষয। যৌনতা নিয়ে লিখতে চান- অনেক যৌন বিষয়ক পত্র পত্রিকা আছে, লিখুন ইচ্ছেমতো। সেগুলো পড়ার মতো বিপুল সংখ্যক পাঠকও আছে। ধর্ম নিয়ে লিখতে চান তারও আলাদা ক্ষেত্র আছে লিখুন ।আপনার যা মনে আসে লিখুন। কিন্তু লেখার আগে সেই বিষয়টি ভাল করে ভাবুন, জানুন এর প্রতিক্রিয়া কেমন হতে পারে। আমি বলছি না মুক্ত আলোচনা বা সমালোচনা বন্ধ হোক। এটা থাকবে। থাকা দরকার ভাল লেখার অপার বিচরণের জন্য। লেখার সমালোচনা করুন অকপটে। কিন্তু শালীনতা বজায় রাখুন। ব্যক্তিগত আক্রোশ পরিহার করুন। আপনার মানবিক মূল্যবোধের বিচার হোক সুরুচির মানদন্ডে। পরিশীলিত ভাষায়। সার্বজনীন ও নান্দনিকতার মোড়কে। সহজবোধ্য আর সাবলীল ভাষায়। সব লেখাই কাব্যগুণ সম্পন্ন হবে এমন কোন কথা নেই। সুখ পাঠ্য এবং সুরুচিপূর্ণ হলেই যথেষ্ট।

মেডিকেল সায়েন্স আপনার সার্বিক অঙ্গ প্রত্যঙ্গের ছবি সহ অনেক টেস্কট বই প্রকাশ করেছে। কোন অঙ্গের কি কাজ এবং কিভাবে তা সম্পন্ন করে বিস্তারিত জানতে পারবেন। এমন কি ইন্টারনেটের সাহায্যও নিতে পারেন। যথেষ্ট লিংক আছে আগ্রহীদের জন্য। গালাগালির বিশ্বকোষ তৈরী করতে পারেন দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে। একটা কাজ হবে। কাম চিন্তার উদ্রেক হলে 'কামসূত্র' পড়তে পারেন নিরালায় বসে।
গুলিস্তানের ফুটপাতে অসংখ্য চটি বই পাবেন কামভাব প্রশমনের জন্য। আর কি চাই। একটা অন্তত ভাল জায়গা রাখুন সবার বিচরণের জন্য। দেশে পার্ক আর খোলা জায়গার বড্ড অভাব। মলমূত্র ত্যগের ক্ষেত্র হিসেবে এগুলোকে বেছে নেবেন না দয়াকরে।

উপন্যাস লিখেছেন বেশতো। প্রকাশ করুন। প্রকাশকের কাছে যান। এটা তো আপনার উপন্যাস মুদ্রণের ছাপাখানা নয়। আর যদি কারও রিপুতে সুরসুরি দিতে চান তবে এখানে কেন, নির্দ্দিষ্ট কোন পল্লীতে যান, সবাই তাদের ইচ্ছা ও রুচি অনুযায়ী সেটা ভোগ করবে। উপন্যাসের কথাগুলো বাস্তব রূপ পেয়ে যাবে। এখানে অনেকেই আছেন যারা আপনার অভিলাষকে চূড়ান্ত রূপ দেবার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। দুঃখিত কথাটা খারাপ শোনাচ্ছে। কিন্তু এই ব্লগের একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আমার যে কষ্ট হচ্ছে সেটা কি আপনারা বুঝতে পারছেন ? সেটা বুঝবার মতো মানসিকতা কি আপনাদের আছে ? আপনারা যারা অশ্লীলতাকে পুঁজি করে নানা কথা বলছেন সেটা আমাদের কোন পথে নিয়ে যাবে একবার ভেবে দেখবেন আশা করি।

আবারো সবার কাছে একটাই অনুরোধ, সুস্থ চিন্তা করুন। দেশ ও জাতিকে আর ছোট করবেন না অনুরোধ সবার কাছে। এই লেখার জন্য যদি আমার গালাগাল প্রাপ্র্য হয তবে ভাববো আমি ঠিক পথেই এগুচ্ছি। আর যদি না হয় ভাববো, দেশ ঠিক পথেই এগুচ্ছে, আমি মিছেই শুধু এই নিয়ে ভাবি। আর হ্যাঁ আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। তবে প্রচলিত নিয়ম নীতি উপেক্ষা করে নয়। মানুষকে আঘাত করে নয়। সমাজকে বর্জন করে নয়। আমি সাধারণ মানুষ। আমার কোন দল নেই। আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×