কবিতা লেখা
০৭ ই মার্চ, ২০০৬ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমায় নিয়ে ভাবি যখন
মনটা আমার কবি তখন
ভাবি বসে লিখবো কি ছাই
লেখার মত কিছুই তো নাই
কোথা থেকে করবো শুরু
সব লিখেছেন কবি গুরু
ভাবছি বসে এমন সময়
চা হলে বেশ ভালই হয়
গলা ছেড়ে দিলাম হাক
কে সাড়া দেয় দেখাই যাক
গিন্নী এলো ঝড়ের বেগে
মনে হলো বেজায় রেগে
নরম গলায় বললাম শোনো
রেডী তুমি হওনি এখনো
আজকে নাকি কোথায় দাওয়াত
ফিরবোতো সেই অনেক রাত
দাওনা প্লি্লজ এক কাপ চা
শেষ করি এই কবিতা টা
গিন্নী তখন কাছে এসে
বসলো আমার গা'টা ঘেঁষে
কবিতা পড়ে মুচকি হেসে
বললো আমায় অবশেষে
কাকে নিয়ে লিখছো শুনি
অনেকে বলে বেজায় গুনি
মেয়েদের নিয়ে লেখালেখি
প্রেম নিয়ে সব মাখামাখি
তসলিমা কি সাধে বলে
পুরুষ খুশী আচঁল তলে
অবাক শুনে বউয়ের কথা
আর চলেনা কলম খাতা
নিজের কাছেই প্রশ্ন রাখি
কার জন্য এই কবিতা লিখি
তার'চে ভাল আঁকবো ছবি
নাইবা হলাম প্রেমিক কবি
নিকুচি করি কবিতা লেখা
মিথ্যে আশার স্বপ্ন দেখা
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন
২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন