তুমি নারী হয়েছো বলেই পুরুষ আমি ধন্য,
তোমার আমার সৃষ্টি হলো পরস্পরের জন্য।
নারী তুমি হও যদি সুর পুরুষ তারই ছন্দ,
তোমার আমার মাঝে কেন মিছে এত দ্বন্দ্ব।
2
হে নারী, আমি কি পারি যদি তুমি বলো হারিয়ে যাই চলো,
ভাবি বসে তাই কোথায় হারাই আলোহীন চারিধার;
যত বলি এসো পাশে মোর বসো কাটুক এ আঁধার,
তুমি শুধু বলো দেরী নয় চলো হারাবো আজ ভয় কি বলো।
3
সাহস করে যখন আমি দাঁড়াই এসে তোমার পাশে,
বলো তুমি চোখ রাঙ্গিয়ে- এইভাবে কেউ কাছে আসে
ওইতো তোমার সীমারেখা থাকো তুমি তোমার হয়ে
সাধ্য কি আর আছে আমার ইচ্ছে হলে যাই ডিঙ্গিয়ে
4
সারাটা আকাশ জুড়ে কতনা তারার মেলা,
তোমার পথ চেয়ে কান্ত আমি সারা বেলা।
ঘুমায় পৃথিবী- ঘুমায় চন্দ্র সূর্য আছে মানুষ যত,
কে রাখে তোমার খোঁজ অমন করে আমার মত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



