শাহানা তোমার বিড়ালপ্রীতি
আমার মনে জাগায় ভীতি
পৃথিবীর সব বিড়াল যদি জানতে পারে তোমার কথা
আসবে দেখো দল বেঁেধ সব ভেঙ্গে যত নিয়ম প্রথা
মুক্ত মঞ্চে বসবে সভা মিছিল নিয়ে আসবে নেতা
একবাক্যে ঘোষনা দেবে তুমি মোদের বিড়ালমাতা
প্রতি ঘরে বিড়াল তাদের করবে শুরু অভিযান
মারবে যত ইদুঁর সবই বাঁচে যদি ক্ষেতের ধান
শহরে থেকে তাই বলে কি দেশের কথা ভাববে না
নেতারা সব ঘুমিয়ে থাকুক বিড়াল পিছু হটবে না
নেত্রী মোদের বিড়ালমাতা রেশমী নরম তুলতুলে গা
এক থাবাতেই মারতে পারে জংলী ইদুর সাপের ছা
এমন বিড়াল থাকতে দেশে আরতো কোন চিন্তা নাই
বিড়াল দিক দেশ পাহারা আমরা এখন একটু ঘুমাই
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৬ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



