somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাবিব মহাজনের পোষ্টএবং আমার অনুভূতি:

১৩ ই মার্চ, ২০০৬ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি মানুষের উত্তরণ শিশু অবস্থা থেকে। মানব শিশু নিষ্পাপ। শিশু অবস্থায় মানুষের চিন্তা বা চেতনায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন প্রেম বা ভালবাসার অনুভূতি থাকে না। তথাপিও একটা শিশু, তা মানব শিশু বা অন্য কোন প্রাণীর শিশুই হোক না কেন সে তার মায়ের সকল স্পর্শ ও অনুভূতির বারতা বা ছোঁয়া টের পায়। কারণ কিছু কিছু অনুভূতি সৃষ্টিকর্তা মানুষ বা জীব সৃষ্টির সাথে সাথেই দিয়ে দিয়েছেন।

বয়োঃপ্রাপ্তির সাথে সাথে মানুষের সকল ইন্দ্রিয় সজাগ ও সচেতন হতে শুরু করে। মানুষের মস্তিষ্ক মানব দেহের যাবতীয় কার্যকলাপ তথা ইন্দ্রিয় ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের সকল কাজ এবং মনের আবেগ, অনুভূতি ও কল্পনা সবকিছু নিয়ন্ত্রন করে থাকে। মানুষের মস্তিষ্ক দুটো অংশে বিভক্ত- ডান ও বাম অংশ। বাম অংশ সর্বদা সচল। এই অংশ মানুষের ইন্দ্রিয় ও অঙ্গপ্রত্যঙ্গের সমস্ত কার্যকলাপ যেমন কথা, কাজ, মেধা, শক্তি, যৌন আচরণ বা কাম ক্ষু ধা ও বৈষয়িক সকল চিন্তা ভাবনার বিস্তার ও নিয়ন্ত্রন সাধন করে। ডান অংশ প্রেম, ভালবাসা, আবেগ, অনুভূতি, মনন, ঘুম, স্বপ্ন ও কল্পনার যাবতীয় বিষয়গুলো নিয়ন্ত্রন করে। একজন বুদ্ধিমান মানুষ তার মস্তিষ্কের মাত্র 15 থেকে 20 শতাংশ খরচ করতে পারে। সুতরাং বোকাদের বেলায় মস্তিষ্ক ব্যবহারের পরিমাণ 10 শতাংশেরও কম।

একটা মানুষের মেধার নাকি প্রায় সবটাই বিকশিত হয় তার শৈশবেই- তিন বছরের মধ্যেই। বাকি সারাটা জীবন মানুষ তার ঐ মেধার লালন ও পরিচযর্া করে। তাই একটা বোকা মানুষ হাজার চেষ্টা করেও কখনও নিজেকে অতিরিক্ত চালাক বানাতে পারে না। আবার যে চালাক সে চট করে বোকার ভান করতে পারলেও কখনই বোকাতে রূপান্তরিত হতে পারে না। ক্লাশের সবচাইতে পড়ালেখায় খারাপ ছাত্রটি হঠাৎ করেই প্রথম হবার কথা চিন্তা করতে পারেনা।

সুতরাং বলা যায় স্বভাবতই কেউ চাইলেই তার মনে প্রেম বা ভালবাসা এসে লুটিয়ে পড়ে না। আবার অনেকের জীবনে না চাইতেই প্রেম-ভালবাসা বাসা বাঁধে। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। আর এই কারণগুলোই সব কিছুতে রহস্যের পদর্া টেনে দেয়। কারও মনে প্রেম বা ভালবাসার সৃষ্টি হতে পারে বিপরীত লিঙ্গের প্রতি সহজাত আকর্ষণের কারণে। কারও প্রতি ভালবাসা জন্মাতে পারে তার অনেক ছোট ছোট ভাললাগার অনুভূতি থেকে। ঐ সব ছোট ছোট ভাললাগা তার প্রতি প্রচন্ড ভালবাসার জন্ম দিতে পারে। প্রেমের সকল অনুভূতি গ্রন্থিত হতে পারে কারও কোন বিশেষ গুণে মুগ্ধ হয়ে বা ব্যক্তিত্বের অমোঘ আকর্ষণে। কারও প্রতি বিশেষ দুর্বলতা বা মনোদৈহিক টান কারও মনে ভালবাসা জাগাতে পারে। কারও রূপ বা ভেতরের সৌন্দর্য থেকেও কারও প্রতি ভালবাসা জন্মাতে পারে। আর এই আকর্ষণ আরও তীব্র ও ঘনীভূত হয় যখন নারী ও পুরুষ বয়সের একটা বিশেষ ধাপ অতিক্রান্ত হয়। যৌবন নিঃসন্দেহে সেই বিশেষ ধাপ। তবে একথা অনস্বীকার্য প্রেম কোন বয়স মানে না। কোন জাত কুল ধর্ম মানে না। প্রেম অন্ধ, পথ চলে সাদা ছড়িতে ভর করে নয় মনের কথার উপর ভর করে।

নারী ও পুরুষের আকর্ষনের আলোছায়া খেলা প্রতিনিয়ত বর্তমান। তবে তা নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত হয় ধর্মীয় আদর্শ ও রীতিনীতি দ্বারা। পরিশীলিত হয় সামাজিক ও পারিবারিক অনুশাসন ও প্রথা দ্বারা। অলংকৃত হয় শিক্ষা, সংস্কৃতি, রুচি, মূল্যবোধ ও নৈতিকতা দ্বারা। আবার অন্যভাবে দেখা যায় প্রেম ইতিহাসে ঠাঁই পায় করুণ পরিণতি দ্বারা। লোক মুখে চর্চা হয় বিরহ দ্বারা।

সুতরং পরস্পরের প্রতি আকর্ষণ বা টান, পারস্পারিক অবস্থান, সম্পর্ক, নিভৃতচারিতা, গোপনীয়তা ইত্যাদি আনুসাঙ্গিক বিষয়াদি প্রেম বা ভালবাসার মধ্যে কামভাব জাগ্রত বা মনের নিয়ন্ত্রনের উপর প্রভাব ফেলতে পারে। তখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবেই মানুষ দেহগত চাহিদার কাছে আত্মসমর্পণ করে। এখানে মনের কিছুই করার থাকেনা। আর যেখানে মনের বিরুদ্ধে কামভাব উপসমিত হয় সেখানে ভালবাসা বা প্রেম থাকেনা। বিবাহ তেমন একটা সামাজিক ও ধমর্ীয় অনুশাসন যা নারী পুরুষের সহাবস্থানকে একটা গ্রহনযোগ্য রূপ দিয়েছে। প্রেম ভালবাসা এখানেই কামের সাথে সন্ধি স্থাপন করে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×