somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দুটি কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজে শুধু শার্টের বোতাম

মৌমিতা ও আমার যেদিন শার্ট বিনিময় হলো
সেদিন ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা
ছেলেদের শার্ট মেয়েদের কতটা মানায় অথবা মেয়েদের শার্ট ছেলেদের
বিনিময় প্রথা তো বহুদিনের যেমন নেহাতই পুরনো অভ্যাস সহবাস
যদিও অর্থপ্রেমিক জানে সাপলুডো খেলে তারাই
সাইকেলে পাগলাঘন্টি বাজিয়ে যারা চলে যায় ভাগচাষীর ঘরে
তবে তাই হোক রে পাগলা লড়ে যা লড়ে যা
ঝাউঘরে পেড়ে ফেল রন্ধনশালা
এখনও যারা আছে নদীর চরে বা সেঁজুতিবনে
তাদের ডেকে এনে বসিয়ে দে পংক্তিসভায়
বাবাবাছা তো অনেক হলো অনেক হলো স্কাইলাইনে গু্চছ উপহার
সোনামনি আদরে আদরে উসকে গেল কত হালুম হুলুম
এখন শ্মশান থেকে যারা শূন্য কাঁধে ফিরবে
তাদের জন্য যেন রাখা থাকে পানিফল
প্রশস্ত বিছানায় শীতলপাটি রাত্রিবাস ইন্টারনেট সংযোগ
ফুল যে বেচে সে তো ফুলের কারবারী বরং সৌন্দর্য নিয়ে কথা বলা আমাকে মানায়
আর প্রতিটি দৃশ্যের শেষে যখন কুশীলব এসে দাঁড়ায় পর্দায়
বলে মাপজোখ করে নাও দেহের উচচতা দেখ তাপমান মাপো রক্তচাপ
গভীরতা যদি কিছু থাকে নাব্যতা মেপে বলো কে কোথায় ভাসাবে রণতরী
নিখুঁত বৃত্তে ছাঁটা কপালের টিপ সুরক্ষিত থাকবে কোন্‌ আয়নার কোণে
এ তো শুধু যাওয়া নয় ফিরেও তো আছে কত আয়োজন
মৌমিতা জানে বাদামী ঘোড়ার পিঠে সে কোন্‌ আজনবী সওয়ার
মন নিয়ে গুনগুন কেমন সে গুনগুন ঝমঝম বাজে শুধু শার্টের বোতাম


ইউক্যালিপটাস মেয়ে


অনেক পুরুষসঙ্গের পর তুমি ইউক্যালিপটাস হলে
আমরা যারা নারীসঙ্গে তেমন পটু নই নিতান্তই এলেবেলে
ভালো থাকার ভান করতে করতেই কেটে যায় দিন
কী আর বলব সেইসব সাতকাহন বলেই বা কী লাভ বলো
বরং তোমাকে আড়াল থেকে দেখি ঈর্ষা করি চোখ মারি
আত্মমৈথুনে ব্যয় করি আবেগ ও বিবেক

তোমাকে নিয়ে আমাদের এইসব ভাবনা খুশির ভাবনা
নষ্টনীড়ে খুশি হয় মন
সকালে বৃষ্টি হলে ভাবি বিকেলেও বৃষ্টি হবে খুব
চোটবিলাসের আন্টুল হারানোর দুঃখ
হয়ত খানিক হারানো যাবে বৃষ্টির জলে

তাহলে বলো কে ভাববে সেইসব ভালো ভালো মেয়েদের কথা
যে মেয়ে ভালো তাকে নিয়ে আমাদের চিন্তা নেই কারও

আমরা শুধু ভাবি ইউক্যালিপটাস মেয়ে শুধু তোমারই কথা
অনেক পুরুষসঙ্গের পর তুমি ইউক্যালিপটাস হলে
বৃষ্টির প্রথম ছাট মাথায় তুলে নিয়ে
নারীসঙ্গে অপটু আমাদের দুনিয়া দেখালে


৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×