বাঘছাল পরে তুমি দিনে রাতে সেজে আছো বাঘ
নিজের পোশাক তুমি পরোনি যে কতদিন
ব্যক্তিগত মেজাজী পোশাক
নতুন বছরে কেনা চুড়িদার পাঞ্জাবী
অথবা পুজোয় পাওয়া টেরিকট হাফশার্ট
স্টোনওয়াশ জীনসের প্যান্ট
কমলালেবুর ক্ষেতে সেই যে সেবার সারারাত
আগুন জ্বালিয়ে আমরা যুবক যুবতী সব
সারা দেহে মেখে উত্তাপ
তুমি শুধু ডোরাকাটা বাঘছাল পরে উজ্জ্বল
এক দুই তিন চার রমণীয় মুদ্রায়
নেচেছিলে প্রিয় বাঘনাচ
নিজের পোশাক তুমি পরোনি যে কতদিন
বাঘছাল তোমার পোশাক
বাঘও রমণপ্রিয় বোঝে প্রেম ছলাকলা
থাবায় দেখেছে তার মুখ নির্ঘাত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


