কা-মানুষ
২১ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(মারুফ মহারাজ-কে)
আমি ভুলে যেতে চাই
আমি কখনো মানুষ ছিলাম
আমি ভুলে যেতে চাই
আমি কখনো মানুষ দেখেছিলাম
আমি ভুলে যেতে চাই
আমি কখনো মানুষের গল্প শুনেছিলাম।
সন্ধ্যার মেঠোপথে হেঁটে চ'লেছে অচেনা অন্ধকার- তার হাত ধরে যেতে যেতে ভেবেছি ঘুড়ির প্রহর শেষে স্বপ্নের মিহি সুতোয় একদিন বুণে ফেলবো প্রজাপতি ডানা। ফুলে ফুলে জমে থাকা এত এত বিষ চুষে আমি নীল হবো- ক্রমশ লীন হতে থাকা সময়ের সবক'টি নষ্ট নীড়ে এঁকে যাবো কিছু কিছু বিশুদ্ধ জলছায়া। একদিন উড়ে উড়ে চলে যাবো নগরীর সবচেয়ে কানাগলিটির অনিমিখে- ঘুণে খাওয়া চোখে তুলে রাখা শেষ নক্ষত্রবৃষ্টি মেখে দিয়ে যাবো তাহার পরানের গহিনে। ভুলে ভুলে ভরা উথাল গাঙের পাতাল খুলে তুলে নেবো মুক্তোজ্বর- শেখাবো তাকে সমুদ্র বিচ্ছেদের প্রণয় পংক্তি আর শোনাবো উড়াল কৈতরের গীত। তবু নোঙরের পিছু ডাক মাঝপথে তুলে দেয় বাঁধ- ফিরতে হবে বেলাবেলি তোমাদের খেলাঘরে, তোমাদের নগ্ন যাপিত নরকে।
ইদানিং কাকেদের বন্ধু মনে হয়; বড় বেশি ইচ্ছে হয় রঙহীন বাতিল পৃথিবীটা ঠুকরে ঠুকরে খাই আর উল্লাসে তোমাদের কানে কানে তারস্বরে গেয়ে উঠি: কা...কা...কা...
২১/০৮/২০০৯
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।
কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,...
...বাকিটুকু পড়ুন
Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে...
...বাকিটুকু পড়ুন