(কল্পিত প্রেমিকা-কে)
রোদের উনিশ পৃষ্ঠা ওল্টানোর আগেই শুরু হয়েছিল তোমার বৃষ্টি পাঠ। হাওয়ার বুকে অন্য সুর- ফেনিল তারায় তারায় ফোটনের নাচ, ম্রিয়মাণ হতে থাকে তোমার চোখে আর মেঘেরা হয়ে যায় অধিক প্রিয়। তোমার সীমানা থেকে দূরে সরে যেতে থাকে পঙ্খিগীত- ভেঙে যায় পালকের গেরস্থালী। আমি ও আমার ভাঙা একতারা তবু কতোবার বাউল হয়ে পথ ভোলানো গানে ফেরাতে চেয়েছি তোমায়; কতোবার কতোবার বলছি- তোমার এ আত্মজ ভ্রমনে থেমে আছে জোছনার জলজ কোলাহল। তুমি শুনেও শোননি... দেখেও দেখোনি- শ্যাওলার যাপননীতি ভালোবেসে হয়ে গেলে বৃষ্টির সহগামী। অদূরেই আমি হরিৎ বিছানায় খুঁজে-ফিরি, আজো খুঁজে-ফিরি জলের উঠোন। পাপ ও মানুষেরা পরস্পরের ছায়াসঙ্গী জেনে, আপাতত আরো কয়েক গেলাস স্তব্দতাকেই ধরে নিয়েছি সুখদ শ্যাম্পেইন!
০২/১০/২০০৯
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।