উধাও হতে ইচ্ছে করে
০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ছবি গুগল থেকে সংগ্রহ করা হয়েছে]
মাঝে মাঝে মনে চায় সাদা-কালোর রাজ্যে হারিয়ে যেতে। মাঝে মাঝে মন চায় হাজারো রঙ্গিন ফুলের একটা তোড়া বানাতে। মাঝে মাঝে মন চায় আমার তুমি টার জন্য সুন্দর করে ঘর সাজাতে আর হঠাৎ করেই মন চায় সব ছেড়ে পালিয়ে যেতে। আচ্ছা আমি যদি কোন গোধূলি লগ্নে হঠাৎ করেই উধাও হয়ে যাই, কেমন হবে??? আমার তুমি টা কি আমারে খোঁজে উতলা হবে??? সে কি আমার খোঁজে লেকের পাড়ে ঐ পাতা ছাড়া গাছটার কাছে যাবে??? আচ্ছা আমি না হয় শিশিরে রাঙ্গানো কোন এক রুপালি প্রভাতে চুপি চুপি দেখতে আসবো... আচ্ছা সে কি তখন আমাকে চমকে দিয়ে তার মুগ্ধ করা ক্রোদ্ধ স্বরে বলবে "কই আছলা অত সময়?" আর আমি আমার সেই বোকা বোকা হাসি নিয়ে বলবো "জানি না" সে আরো বেশী ক্রোদ্ধ হয়ে বলবে "রং লাগে...??? " নাকি বলবে "আফনে ইখানো কেনে" আমি বলবো "জানি না" হয়তো তখন দেখতে পাবো তাঁর ভালোবাসা জড়ানো বাগান আর তাতে খিলখিল করা শত রঙ্গিন ফুল... যে বাগানের লোভ তখনও আমার হৃদগুহরে শক্ত ধাতুর ধাতব খাঁচায় বন্ধি। আসলে আমি তখনও কিছুই বলতে পারবো না শুধু হাসবো আর হাসতে হাসতেই আবার উধাও হয়ে যাবো
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুন