somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংকীর্ণ সফলতা...

১৫ ই জুন, ২০১৬ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(A+B)2= A2+2AB+B2 বীজগনিতের এই সহজ সূত্রটি গিলতে আমাকে যে মুল্য দিতে হয়েছে তা কখনই ভুলবার নয়, আমি তখন সপ্তম শ্রেনীর ছাত্র, ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমার ভালো ছাত্র বড়ভাই সেদিনই বাড়িতে আসে, সন্ধায় আমার পড়ালেখার খোজ খবর নিতে গিয়ে অঙ্ক বিষয়ে আমার অগাধ জ্ঞান (!!!)এর সন্ধান পেয়ে তার তো চক্ষু চরকগাছ, বীজগনিতের একটি সুত্র ও আমার জানা নাই, জান পরান দিয়ে ঘন্টা খানেক চেষ্টার পরেও প্রত্যাশিত ফল না পেয়ে (উল্লেখিত সূত্রটি বাদে একটি সুত্র ও ভালো করে গিলতে পারি নাই) স্কুলের বিখ্যাত ব্যাত জাতীয় লাঠির আশ্রয় নেন, অসতর্ক শাসনের একপর্যায়ে লাঠির সামনের দিকের কোনো অংশ লেগে চোখ ও গালের মাঝামাঝি অংশে ক্ষতর সৃষ্টি ও রক্ত ক্ষরণ সুরু হয়, হাসপাতাল থেকে দুটো সেলাই দিয়ে যখন বাসায় ফিরছি আমার মনে তখন প্রগার প্রশান্তি, অন্তত আগামী দুএক মাসে বাসায় কেউ আমাকে দুর্বোধ্য বীজগণিত শিখাতে আসবে না,
এতদিন পরে আমার ছোটবেলার অংক শেখার গল্প মনে হলো প্রথমআলো পত্রিকার সাম্প্রতিক একটি খবর দেখে..
"সাম্প্রতিক প্রকাশিত SSC এর ফলাফল প্রকাশের পর অংক বিষয়ে অকৃতকার্য এক ছেলে আত্মহত্যা করে", ছেলেটির অপরিণত আবেগ থেকে নেয়া সিদ্ধান্তটি ভুল ছিল কিন্তু কি এমন পরিস্থিতি তাকে এ সিদ্ধান্ত নিতে সহাযতা করেছে তা আমার মত অঙ্কে আজীবন ফেলটুস (ও মাঝে মাঝে টেনে টুনে পাস) করাদের জন্য সহজে বোধগম্য,
ষষ্ঠ শ্রেনীর ভর্তি পরীক্ষায় আমার সিরিয়াল যখন ৩৬ হলো পরিচিত এক শিক্ষকের সে কি ভত্সনা "তোমার অগ্রজদের সবার ক্লাস এ ১ বা ২ রোল তোমার ফলাফল এর এমন শ্রী কেন" (আমরা সব ভাইবোন একই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম)
পরিবার, সমাজ আমাদের পরাজয়কে অভিনন্দন বা গ্রহণ করতে শিখায় না, সকল ক্ষেত্রে কেবল বিজয়ীর সাধুবাদ, পরাজিতের সান্তনা বা নতুন উদ্যমে শুরু করার প্রেরণা যোগানোর সময় যেন কারো নেই
সকলকে কেবল জিততে হবে, ক্লাস্সের এক, দুই, তিন বা প্রথম সারির (পরীক্ষার উত্তরপত্রে প্রকাশিত মেধা ভিত্তিক) ছেলেমেয়েদের প্রতি শিক্ষকদের যে বাড়তি আগ্রহ, আদরের অসম প্রকাশ পায় তা পিছিয়ে থাকা বা সমান মেধার একইভাবে বিকশিত না হওয়া ছেলে বা মেয়েটির মনে সকলের অগোচরেই যে হৃনাত্মক দাগ কেটে যায় তা বাড়তে বাড়তে একসময় তাদের সকল আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়, পরিবারেও অধিকংশ পিতামাতার আগ্রহ কেবল বলিউডের “তারে জামিন পার” সিনেমার যুহানের মত কোনো চরিত্রকে ঘিরে, ইসানের কেউ খবর রাখে না…
J.S.C, S.S.C বা H.S. C পরীক্ষায় ভালো ফল করা তেমন কাউকে এখনো বলতে শুনিনি বড় হয়ে “আমি চিত্রশিল্পী হতে চাই” “সিনেমার ডিরেক্টর হতে চাই” “উদ্যোক্তা হতে চাই” “সাংবাদিক হতে চাই” “সাহিত্যিক হতে চাই” সবার কেবল একই চাওয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট
সবার চাওয়াতে এই অদ্ভুত মিলটা একারণেই যে পিতামাতারা সন্তানকে তার স্বপ্নটা নিজেদের চোখ দিয়ে দেখায়, অধিকংশ পিতামাতা তাদের নিজেদের জীবনের অপূরণীয় স্বপ্ন পূরণের বোঝাটা সন্তানের মাথায় তুলে দেয়…
সবাইকে কেবল বড় হতে হবে, ধনী হতে হবে, টাকা তৈরির মেশিন হতে পারাটাই যেন জীবনের চরম সার্থকতা…
মনুষত্বে, জ্ঞানে বড় হওয়া, বা সত্যিকারের মানুষ্ হওয়া টা যেন বড় মুল্য হীন…. সমাজ, পরিবারের সকল মূল্যায়ন কেবল সংকীর্ণ সফলতাকে ঘিরে..
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ রাত ১:৪৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

সমাধি

লিখেছেন রাজীব নুর, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৩৯



ফুরিয়ে গেলেও ফিরে আসা যায় বটে
শুধু মানুষ ফুরিয়ে গেলেই ফেরে না মানুষ।
খুব কাছাকাছি আকাশ;
জানালা খুলে একদিন ছুঁয়ে টের পেলাম-
হায় কৃত্রিম আকাশ!
তাই তো কখনো... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাসী অধ্যাপক ড.ইউনূস!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৬


গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে... ...বাকিটুকু পড়ুন

×