somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশার আলো কি ক্ষীণ হয়ে আসছে........?

২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা প্রতিদিন ভোরে সংবাদপত্রে যা দেখছি তাতে আশার আলো ক্ষীণ হয়ে আসছে। সবগুলো সংবাদই উদ্বেগজনক। তাহলে আমরা কোথায় যাচ্ছি?
সভাপতি, সাধারণ সম্পাদক যখন তালিকাভুক্ত সন্ত্রাসী;
সরেজমিন কুষ্টিয়া

লায়েকুজ্জামান, কুষ্টিয়া থেকে: ২০শে আগস্ট রক্তস্নাত জনপদ কুষ্টিয়াতে সন্ত্রাস নির্মূলে আইজিপি নূর মোহাম্মদের ঘোষণায় আশায় বুক বেঁধেছিল কুষ্টিয়ার মানুষ। মাত্র একদিন পর মানুষের সে আশায় চিড় ধরিয়ে দিয়েছে কুষ্টিয়ার আওয়ামী লীগ। ২১শে আগস্ট বিকাল বেলা তড়িঘড়ি করে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কুষ্টিয়াবাসীর কাছে অতিপরিচিত পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত দু'সন্ত্রাসীকে। এ নিয়ে শহরজুড়ে চলছে কানাঘুষা। বিক্ষুব্ধ হয়েছেন দলের সাধারণ শান্তিপ্রিয় নেতাকর্মীরা। কুষ্টিয়ার একজন সাংস্কৃতিক কর্মী বললেন, আইজিপি’র সন্ত্রাস নির্মূলের ঘোষণার পরিণাম কি হতে পারে, এতেই বোঝা যায়। তার প্রশ্ন তাহলে কি আইজিপি'র ঘোষণাকে চ্যালেঞ্জ করলো আওয়ামী লীগ? কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের ঘোষিত কমিটির সভাপতি করা হয়েছে

সোয়াইন ফ্লু আতঙ্ক
দু'টি ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ

স্টাফ রিপোর্টার: সোয়াইন ফ্লু’র সতর্কতা হিসেবে রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকা ও সানবীম আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল স্কলাসটিকার উপাধ্যক্ষ ফারহানা আলম জানিয়েছেন, সোয়াইন ফ্লু’র সতর্কতা হিসেবে রোববার থেকে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত স্কলাসটিকা বন্ধ থাকবে। স্কুল বন্ধের এ ঘোষণা বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোনের সংক্ষিপ্ত বার্তা (এসএমএস)-র মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়েছে। এসএমএসে বলা হয়, সোয়াইন ফ্লু’র বিস্তৃতিতে পূর্বসতর্কতা হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২৩শে আগস্ট থেকে স্কুল বন্ধ থাকবে। তবে সোয়াইন ফ্লু’র কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার এখনও কোন সিদ্ধান্ত

পাহাড়ে চলছে নীরব
জিম্মি ব্যবসা

কাজী সোহাগ, বান্দরবান থেকে: জিম্মি ব্যবসা চলছে পাহাড়ে। মুক্তিপণের বিনিময়ে চলছে নীরব অপহরণ। হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে মুক্তিপণ হিসেবে। জায়গা-জমি বিক্রি করে ও ঘটনা প্রকাশ না করার মুচলেকা দিয়ে নতুন জীবন ফিরে পাচ্ছেন জিম্মিরা। এদের সবাই পাহাড়ে বসবাসকারী বাঙালি। স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী গত ১৫ দিনে পার্বত্য এলাকায় অপহরণের ঘটনা ঘটেছে চারটি। তবে এ নিয়ে কোন মামলা হয়নি। এদিকে এ ধরনের ঘটনায় তিন পার্বত্য জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাঙালি প্রাণভয়ে দুর্গম পাহাড় ছেড়ে শহরমুখী হচ্ছেন। জীবনযাপন করছেন মানবেতরভাবে। অত্যাধুনিক অস্ত্রের ভয় দেখিয়ে প্রত্যন্ত পাহাড়ে বসবাসকারী বাঙালিদের প্রায়ই অপহরণ করা হচ্ছে।
লিংকঃ http://www.manabzamin.net/


ছুটির দিনেও যানজটে স্থবির রাজধানী
মোয়াজ্জেম হোসেন নান্নু
রাজধানীতে যানজট পরিস্থিতির কোন উন্নতি নেই। যানবাহনে চড়ে এক ঘণ্টার পথ তিন ঘণ্টায়ও যাওয়া যায় না। রোজার আগের দিন গতকাল শনিবার সরকারি ছুটি থাকলেও রাস্তায় যানজট ছিল চোখে পড়ার মতো। রোজার কেনাকাটা স্বস্তিতে করার জন্য গতকাল মানুষ রাস্তায় বেরিয়েই পড়েন বিপাকে। ছুটির দিনেই দমবন্ধ যানজট। প্রচণ্ড গরম আর যানজটে আটকে প্রতিদিন হাঁসফাঁস করছে রাজধানীবাসী। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকেও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না কেউ। বৈঠকের পর বৈঠক আর 'মহাপরিকল্পনা' করেও কিছুতেই কিছু হচ্ছে না।
লিংক- Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×