দুঃখের অনলে ছাই হতে
আবার কে ম্রিয়মান ডাকো
রোদেলা দিন গুলোর প্রেম স্পর্শে
তুমি ও কি কবিতার কথা বলবে?
দোহাই দোহাই-
কবিতার বৈতরনী পেরিয়ে আমি
এবার হাঁটতে চাই গদ্যের চড়াই উৎরাই।
স্তবির মনোপাহাড়ের খাঁজে খাঁজে রুয়ে দিয়ে
নতুন বৃক্ষের চারা,
রেখে পা নতুন সোপানে
শব্দের পীঠে বেঁধে শব্দের চারণ
আগামী উন্মুক্ত প্রান্তরে
গল্পের অবিনাশী স্তর আমাকে নিয়ে যাক
শৈশব পেরুনো দ্বারে
যেখানে ওঠতি কিশোরের
আন্দোলিত মন পবনের নাও দোলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


