somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেতন বৃদ্ধি ও আমজনতার উন্নয়ন

২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




উপরের এই ছবির বক্তব্যটা আসলে খুবই যুক্তিসঙ্গত , এই বক্তব্যের আড়ালে গভীর এক বাস্তবতার দিকে আঙুল তোলা হয়েছে।

উন্নয়ন কার জন্য, এই প্রশ্নটা আমরা প্রায়ই এড়িয়ে যাই। সংখ্যার আধিক্য , বড় প্রকল্প, জিডিপির রেখাচিত্র আমাদের চোখে পড়ে, কিন্তু যাদের জন্য এই এতোকিছু সেই মানুষটা কোথায় থাকে, সেটা অস্পষ্ট থেকেই যায়।

রাস্ট্রের মাত্র ২০ লাখ লোকের জীবনযাত্রা আরও আরামদায়ক করা তুলনামূলক বেশ সহজ। তারা আগে থেকেই বাজারে শক্ত অবস্থানে আছে। আয় বাড়ে, সঞ্চয় আছে, দাম একটু বাড়লেও সামলে নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ১৯ কোটি ৮০ লাখ মানুষের বাস্তবতা সম্পুর্ন আলাদা। সামান্য চাল, তেল বা বিদ্যুতের দাম বাড়লেই জীবন অতিষ্ঠ হয়ে যায়।

উন্নয়ন যদি এই বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষের নিত্যদিনের খরচ নিয়ন্ত্রণে রাখতে না পারে, তাহলে সেই উন্নয়ন কাগজে কলমেই ভালো বাস্তবে কেবল মুখ ফুটানো বুলি।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শুধুমাত্র কেবল অর্থনীতির কোন টার্ম নয়, এটা সামাজিক স্থিতিশীলতার সব চেয়ে বড় প্রশ্ন। বাজার যখনই লাগামছাড়া হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রাত্যহিক মজুরি নির্ভর মানুষেরা। তাদের আয় মাসের শুরুতে হয়ত ঠিক থাকে, কিন্তু লাগামহীন মূল্যবৃদ্ধি ও অস্বাভাবিক খরচের মাত্রা প্রতিনিয়ত তাদের দরিদ্রতর করে তলে। ফলে ঋণ, মানসিক চাপ আর হতাশা জমতে থাকে। এই চাপ শেষ পর্যন্ত পুরো সমাজেই ছড়িয়ে পড়ে। সংগত কারনে আত্মহত্যার মতো বিবেক বর্জিত ঘটনার অশংকা বেরে যায়।

এর সঙ্গে আয় বৃদ্ধির বিষয়টা অবিচ্ছেদ্যভাবে জড়িত। শুধু দাম বেঁধে দিলেই হবে না, মানুষের কাজের মূল্য বাড়াতে হবে। উৎপাদনশীলতা বাড়ানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, ছোট উদ্যোক্তাদের টিকে থাকার সুযোগ দেওয়া, এসব না হলে আয় আর ব্যয়ের ফাঁটলটা আরও বাড়বে। উন্নয়ন তখন একপেশে হয়ে যাবে, মুস্টিমেয় কিছু মানুষের জন্য সুফল বয়ে আনবে, বাকিদের জন্য শুধু দুর্বিষহতা।

অধ্যাপক মোঃ মুজিবুর রহমানের ওই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়, রাষ্ট্রের আসল দায়িত্ব কোথায়। উন্নয়ন মানে কয়েকটা উঁচু ভবন, সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি বা চকচকে সূচক নয়। উন্নয়ন মানে হলো, সাধারণ মানুষ নিশ্চিন্তে পন্য ক্রয়ের নিশ্চয়তা , মাসের শেষে হিসাব মেলাতে পারা, ভবিষ্যৎ নিয়ে ন্যূনতম নিশ্চয়তা অনুভব করা। ২০ কোটি মানুষের এই স্বস্তিটাই যদি নিশ্চিত করা যায়, তাহলেই উন্নয়ন কথাটা সামগ্রিকভাবে সত্যিকারের অর্থ পায়।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০১
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×