মাত্রামূল্য চার রেখেছি ভালোবাসার। তিন মাত্রায়
নিয়েছি সাজিয়ে বিশ্বসংসার।
আর সব বিষয়ের স্বরলিপি, বেঁধে নেবো তাও
লাগসই উদারা মুদারায়।
সুখ বলে কিছু ছিলো, দুঃখ নামেও ছিলেন কেউ-
কোন্ ছন্দে ধরা দিতে সচ্ছন্দ তাহারা
কয় মাত্রা ধরা হবে যুক্তিপূর্ণ
কিংবা ওদের ঘরবাড়ি কোন্ গাঁয়
আজ আর মনে নেই।
শুধু পথ খোঁজা এই বেলা : ওরা তো সব
জন্ম-বোহেমিয়ান,
পথের সাথে পথ মিশেছে নিরুদ্দেশের।
তবু পথেই যেতে হবে হেঁটে,
অক্টেভ থেকে অক্টেভে
স্বরলিপি লেখাজোখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



