somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কবীর আলমগীর
লেখালেখিতে প্রচণ্ড আগ্রহ আছে। পেশা সাংবাদিকতা। এ ছাড়া সাহিত্যের প্রতি দুর্বলতা আছে। বেশকিছু বই প্রকাশ করার ইচ্ছে আছে। সেগুলো নিয়ে কাজ করতে চাই।

সব পাখি ঘরে আসে, ফুরায় আন্দোলন

২৯ শে মার্চ, ২০১৬ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তনু হত্যার বিচার চাওয়ার বিষয়টি দিনদিন কেমন যেন তিতা হয়ে যাচ্ছে। লেবু বেশি চিপলে যা হয়, ওইরকম মনে হচ্ছে।

সংবিধানে রাষ্ট্রধর্ম রাখার জন্য হুজুরের দল যেভাবে হুমকি-ধমকি, আল্টিমেটাম, মিছিল-সমাবেশ করতে পারল আমার আন্দোলনকারী ভাই-বোনেরা (তনু হত্যার বিচার যারা চান) কিছুই করতে পারলেন না আজ দশ দিনেও।



আমি ভেবেছিলাম ( মেরুদণ্ড ভাঙা মানুষ) এই ইস্যুতে দেশে বড়রকমের কিছু একটা হয়ে যাবে। কিন্তু না, বড়রকমের কিছু একটার বদলে যা হচ্ছে তা মানববন্ধন। সারাদেশে মানববন্ধনের বন্যা বয়ে যাচ্ছে। এতে উপকার হচ্ছে আর্টিস্টদের। তারা ব্যানার লিখে এই সিজনে বেশ ভালো উপার্জন করতে পারছেন। সেই সঙ্গে বাড়ছে মাইক ভাড়ার ব্যবসাও। কেউ কেউ মানববন্ধনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছেন, কেউ সেলফির জোয়ারে ভাসছেন।

সরকারও বেশ আরামেই আছে। তারা কোনো চাপ বোধ করছেন বলে মনে হচ্ছে না। কারণ তারা ভালো করেই জানে, মানববন্ধনের মতো অমন শান্তিপূর্ণ কর্মসূচি পৃথিবীর আর কোথাও নেই। শান্তিপূর্ণ এই কারণে, রাস্তার একপাশে লম্বা হয়ে দাঁড়াও, আধাঘণ্টা-একঘণ্টা দাঁড়িয়ে থাকো। তারপর ব্যানার গুটিয়ে হাঁটা দাও। এই হলো শান্তিপূর্ণ মানববন্ধন।

আমার মনে হচ্ছে, মানববন্ধন করতে করতে আন্দোলনকারী ভাই-বোনরা ক্লান্ত হয়ে ঘরে ফিরবেন খুব শীঘ্রই। কবি জীবনানন্দ দাশ যেমন বলেছিলেন : সব পাখি ঘরে আসে — সব নদী; ফুরায় এ-জীবনের সব লেনদেন। আমার মতে- সব পাখি ঘরে আসে ফুরায় আন্দোলন।

আন্দোলনকারী ভাই-বোনদের থেকে হেফাজত-জামায়াত-ইসলামী আন্দোলন এগিয়ে। দাবি আদায়ের বেলায় রসুনের কোয়া সব জায়গায়। কীভাবে একাত্ম হতে হয় তা জামায়াত-হেফাজত-ইসলামী আন্দোলনের কাছ থেকে শেখার আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শীঘ্রই তনু হত্যার রহস্য উন্মোচন হবে। তিনদিন আগেও মন্ত্রী ‘শীঘ্রই’ শব্দটি ব্যবহার করেছিলেন। তিনদিন পরও একই শব্দ। মন্ত্রীর কাছে জানতে ইচ্ছে করছে শীঘ্রই মানে আরো কতদিন!

তনু হত্যার বিচার দাবিতে একদল লোক ঢাকা থেকে কুমিল্লায় রোডমার্চ করে এলেন। তাদের আন্দোলনের এত তেজ, তাদের পায়ে এত জোর যে তারা ১০০ কিলোমিটার পায়ে হেঁটে যেতে পারলেন না। রংচঙ করা বাসে চড়ে মাইকে দেশাত্মবোধক গান গাইতে গাইতে তারা আন্দোলন করে আসলেন।

অথচ মাওসেতুং এর নেতৃত্বে লংমার্চ চার হাজার মাইল, চব্বিশ নদী এবং আঠারটি মাউনটেন্ট রেঞ্জ পাড়ি দিয়েছিল।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ২:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

×