somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উনারা কি শুধু গরু রচনাই শিখেছেন...

১০ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচলিত একটি কৌতুক। এক ছাত্র পরীক্ষায় শুধু গরু রচনা মুখস্থ করে গিয়েছে। কিন্তু পরীক্ষায় এসেছে নদী রচনা। তখনও সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হয়নি বলেই কিনা জানিনা, ছেলেটি বিপদে পড়ে গেল। শেষমেষ অনেক বুদ্ধি করে সে লিখল: আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী রয়েছে। নদিটি খুবই সুন্দর। তার সৌন্দর্য তার পাড়ের গাছপালা আর সবুজ ঘাস। প্রতিদিন অনেক গরু সেই খাস খায়। সেই গরুর চারটি পা, দুই কান, দুটি শিং ও একটি লম্বা লেজ আছে। প্রতিটি পায়ে...

বর্তমানে বহুল আলোচিত একটি ব্যাপারে কিছু ব্যক্তির অতি উতসাহী, অতি বাড়াবাড়ি বক্তব্য উপরের কৌতুকের সাথে মিলে যায়। ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এ ব্যাপারে কারোও বাড়াবাড়ি ও না বুঝে বক্তব্য মূলত এই ব্যাপারে তার দূর্বলতাকেই প্রকাশ করে।

'যুদ্ধাপরাধের বিচার বানচাল করতেই বিএনপির গণমিছিল'

Mon, Aug 9th, 2010 9:24 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিলকে যুদ্ধাপরাধীদের বিচার 'বানচালের ষড়যন্ত্র' বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গণমিছিল, হরতালের নামে দেশকে অস্থিতিশীল করতে চান। এর একটাই উদ্দেশ্য- যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।"

বঙ্গবন্ধু এভিনিউয়ে সোমবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় হানিফ এ কথা বলেন।

নিত্যপণ্যের মূল্য কমানোসহ ১৩ দফা দাবি আদায়ে সোমবার পল্টন ময়দানে বিএনপি গণমিছিল করে।

খালেদা জিয়ার উদ্দেশে এই আওয়ামী লীগ নেতা প্রশ্ন রাখেন, "কী কারণে এই গণমিছিল? দেশে কী এমন ঘটনা ঘটেছে যে হরতাল করতে হবে?"

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদেও জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, দেশের কোনো সরকার প্রধানের মধ্যে এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালিকপক্ষের সঙ্গে আলোচনা ও তাদের চাপ দিয়ে পোশাক শিল্প শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেছেন।

ঐক্যবদ্ধ থেকে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচারে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, "যদি বাকি সাড়ে তিন বছর সরকারের কাজে কোনো বাধা সৃষ্টি করা না হয়, নির্বিঘে� সরকার পরিচালনা করা যায়, তাহলে সব সমস্যার সমাধান করে মানুষের পেটে ভাত আর মুখে হাসি ফিরিয়ে আনা যাবে।"

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, শত ষড়যন্ত্র করেও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা যাবে না। বাংলার মাটিতেই এই বিচারের মাধ্যমে পাপ মোচন করা হবে।

সংগঠনের সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রওশন জাহান সাথীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র প্রমুখ।
---------------------------------------------------

আমরা আশা করব। যাবতীয় রাজনৈতিক খেইলের অবসান ঘটবে। সুষ্ঠুভাবে সঠিক আইনের প্রয়োগ হবে। আইনের শাসন প্রতিষ্ঠা হবে আমাদের দেশে।


৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×