somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমালিকসমষ্টির প্রত্যাশিত ভাষণ

২৭ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈধভাষণ : এক

সাধারণ জনসমাবেশে
মালিকের প্রতি প্রতিনিধির সৎসাহসী স্বীকারোক্তি :
-শ্রদ্ধেয় জনগণ,--
-আপনারা প্রশংসিত মালিকের চিরস্থায়ী প্রতিনিধি।
আর, আমি হচ্ছি, -আপনাদের ক্ষণস্থায়ী প্রতিনিধি,
অর্থাৎ, -মালিকের প্রতিনিধির প্রতিনিধি।
দয়া ক’রে ‘জনপ্রতিনিধি’-কে ‘জননেতা’ ব’লে ভুল করবেন না।
দয়া ক’রে ‘দলনেতা’-কে ‘জননেতা’ ভেবে ভুল করবেন না।
দয়া ক’রে, -কখনো প্রতিনিধিকে ‘মালিক’ মনে করবেন না ॥
মালিকপক্ষের আপনারা সুযোগ না-দিলে
কোনো প্রতিনিধি কখনো, নিজের খেয়ালখুশি মতো
কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
জনগণের সরকারি সম্পত্তি, সম্মান, ইজ্জত, স্মারক, ফলক,
সরকারের গৌরব, ভৌগোলিক সম্পদ, দখল করতে পারি না;
-নিজের স্বার্থে অথবা নিজ-দলীয় স্বার্থে, --কখনোই
দখল কিংবা গ্রাস করতে পারি না, -সুযোগ না-পেলে;
-যেকোনো অবৈধ কর্ম অসম্ভব, -আপনারা সুযোগ না-দিলে ॥

জনপ্রতিনিধির মালিক বা অভিভাবক আপনারা, -জনগণ;
--সরকার জনগণই যদি নীরব থাকেন!
অথবা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত থাকেন, তো -!
-সরকারের প্রতিনিধি এ-ই আমি, সুযোগ পাবোই পাবো;
অভিভাবকদের আত্মকোন্দলময় নীরবতায়
নির্দোষ আমি অনিয়ন্ত্রিত স্বভাবদোষে
বেখেয়ালে স্বেচ্ছাচারের সুযোগ নেবো, --
যেমন সিংহদের ঝগড়ার সুযোগে
তাদের শ্রমার্জিত শিকার চ’লে যায় শেয়ালের দখলে।

যারা নিজ নিজ দায়িত্বে-কর্তব্যে-কর্মে সচেতন,
সভ্য জগতে তারাই মালিকপক্ষ সভ্য জনগণ¬; -
সভ্য জগতে জনপ্রতিনিধিরা সতর্ক থাকতে বাধ্য হন;
গণমালিকেরা দেন না কোনো অবৈধ আচরণের সুযোগ বা সমর্থন।
-যেখানে যেমন জনগণ, -সেখানে প্রতিনিধিরো তেমনি আচরণ ॥

রঙ্গপুর -- ১২/০৪/২০০২ খ্রি:
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×