গণ-বিভাজন
---------------------
যখন আমরা একটা জনসমষ্টিকে, জনগণ এবং দলোগণ, মোটের ওপর এই দু’ভাগে ফেলে দেখতে শুরু করেছি, তখন কেহ যদি কোনো বিশেষ দলের পক্ষ নিয়ে আমাদের ভিতরে ঢুকে পড়ে, সেটা আমাদের কাম্য নয়। কাম্য নয় এজন্যেই যে, আমরা তো আগেও দেখেছি যে, দলোগণীয়রা কেহই কারো চে’ কম নয়, তবুও প্রত্যেকেই তার পছন্দের দলটিকে জনকল্যাণকারী হিসেবে প্রমাণ করতে গিয়ে ব্যর্থ হ’য়ে অন্যান্য দলগুলোকে জনগণের জন্যে বেশি ক্ষতিকর রূপেই দেখানোর চেষ্টা করেছে। দলোগণকে জনগণের নাম ভাঙিয়ে নিজদলীয়দের সম্পত্তি বাড়ানোর দিকেই মনোযোগী দেখেছি আমরা।
দলীয় স্বার্থগুলো যেমন জনস্বার্থ নয়, তেমনিভাবে, জনগণের পক্ষ নিয়ে জনসাধারণের প্রত্যাশার প্রতিফলন ঘটালে কেহ আর দলোগণের মধ্যে থাকতে পারে না। দলোগণের স্বার্থ রক্ষা করাটাই দলোগণের দলীয় কর্তব্য।
যেকোনো জনপ্রতিনিধি জনস্বার্থেই তার দায়িত্ব পালন ক’রে যেতে বাধ্য। ঐ বাধ্যবাধকতা কখনোই দলোগণ পছন্দ করতে পারে না এবং তা’ দেখেই দলোগণকে চেনা যায়, তথা দলোগণকে সহজেই জনগণ থেকে আলাদা করা যায়।
----------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
##### ২৪/১১/২০১৭খ্রি:
ইহারাই `দলোগণ’ পদবীতে ভূষিত
ক্রীতদাসের ভাষায় ‘মানুষ’ শব্দটির ব্যবহার
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



