somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনারেলবাবুর কাছে "আন্তরিক" ক্ষমাপ্রার্থনাসহ অন্যান্য প্রার্থনা

০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করিয়া জেনারেল স্পষ্টভাষায় তাহার সুচিন্তিত বক্তব্য দিয়াছেন, তথাপি দুষ্টু ব্লগারগণ জেনারেলবাবুর ন্যায় অভিজাত ব্লগারকে লইয়া কটূক্তি করিতে ছাড়িতেছে না। এই প্রসঙ্গে দুর্মুখ ব্লগারগণের উদ্দেশ্যে খানদুয়েক কথা কহিতে ইচ্ছাপোষণ করি...

জেনারেল মহাশয় তাহার ক্ষমাপ্রার্থনা পোস্ট হইতে ভিন্নমত মুছিয়া দিয়াছেন তো কী হইয়াছে? তিনি কি তাহার ব্লগের অধীশ্বর নহেন? স্বীয় ব্লগে স্বৈরতান্ত্রিকভাবে ছড়ি চালাইবার অধিকার একটি স্বীকৃত শালীন অধিকার; ইহাতে আপত্তি করিলে চলিবে কেন? আর তিনিই বা সেই আপত্তি শুনিবেন কেন?

না হয় তিনি মিথ্যা কারন দেখাইয়া ক্ষমা চাহিয়াছেন; তাহাতে কী আসিয়া-গিয়াছে? মায় ধর্মপুত্তুর যুধিষ্ঠির অবধি রণে জয়লাভের নিমিত্তে অসত্য কহিয়াছিলেন; জেনারেলবাবুও এস্থলে হয়তোবা পূণ্যার্জনের নিমিত্তেই ধর্মপুত্তুরের ন্যায় করিয়া থাকিবেন। তাহা ব্যতিত, অল্পবিস্তর মিথ্যা কহিবার অধিকার সকলেরই রহিয়াছে। জেনারেল মিথ্যাভাষণ দিলে ইহাতে হল্লা করিবার কী আছে?

স্বীয় ক্ষুদ্রজ্ঞানে যাহা অনুমিত হয়; অধর্ম কিছু ঘটিয়া থাকিলে তাহা ঘটাইতেছেন কতিপয় উল্লম্ফনপ্রিয় বর্বররুচির অনাধুনিক ব্লগার। এই বর্বরসকল "সরি" শব্দের প্রকৃত মাহাত্ম্য অনুধাবনে অসমর্থ। বোধি থাকিলে কবেই তাহারা মহান জেনারেলমশায়কে নব্য ধর্মপুত্তুর উপাধি দিয়া ফুল-জলের নৈবেদ্য অর্পণ করিয়া পূজা করিতে শুরু করিতো; তাহা না করিয়া বেওকুফের দল উল্টাপাল্টা বকিয়া জেনারেলবাবুকে মন্তব্যগ্রহণ বন্ধ করিতে বাধ্য করিলো! স্বাধীন দেশে আজো চলিতেছে এইসকল নিদারুণ অজাচার!! ধিক সকল ম্লেচ্ছ ব্লগারদিগকে!

স্বধর্মানুযায়ী কথা কহিবার অধিকার হইতে জেনারেলবাবুকে বঞ্চিত করার অপচেষ্টাও লক্ষণীয়। ঘরের খাইয়া বনের মোষ তাড়ানো কিসিমের কতিপয় ব্লগার তাহাকে শালীন ভাষায় বক্তব্য শিখাইতে উঠিয়া পড়িয়া লাগিয়াছে। ধর্মকে সাক্ষী রাখিয়া আমি এই জনহিতকর ষড়যন্ত্রের 'তেবড়ো পোর্তিবাদ' জানাইতেছি।

পরিশেষে জেনারেলবাবুর নিকট "আন্তরিক" ক্ষমাপ্রার্থনার সমান্তরালে সকল অজাচারী ব্লগারগণের নিকট আমার সানুনয় প্রার্থনা; ময়নাকে ময়নার নিজস্ব সুরে গাহিতে দেয়া হউক; কোনরূপ আরোপিত শুদ্ধসুর ময়নার উপর চাপাইয়া দিবার অশুভ পাঁয়তারাও তদসঙ্গে বন্ধ হউক!


সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×