somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় প্রফেসর ইউনুস সাহেবের নিকট খোলা চিঠি ( কাল্পনিক)

২৮ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাননীয় প্রধান উপদেষ্টা,
অন্তর্বর্তী সরকার,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

বিষয়: পে কমিশন বাস্তবায়ন ও সামষ্টিক অর্থনীতি পুনর্গঠনে একটি বিকল্প সামাজিক প্রস্তাব।

আসসালামু আলাইকুম। একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার শাসন আমল কেবল আইয়ুব খানের শাসন আমলের সাথে তুলনীয়। কিনতু এই শাসন আমলেও আমাদের সরকারি কর্মচারী ভাই-বোনদের মুখে হাসি নেই । আপনি ক্ষুদ্রঋণ দিয়ে বিশ্বজয় করেছেন, এখন আমাদের বিশ্বাস—বৃহৎ ঋণের মাধ্যমে আপনি সামষ্টিক অর্থনীতিতে অভাবনীয় ‘ম্যাজিক’ দেখাবেন। পে কমিশন বাস্তবায়ন নিয়ে সাধারণ নাগরিক হিসাবে আমার কিছু একান্ত চিন্তাপ্রসূত প্রস্তাবনা নিচে পেশ করছি।

পে কমিশন বাস্তবায়নে যে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন, তা ব্যাংকিং খাত থেকে ঋণ হিসেবে নেওয়ার প্রস্তাব করছি। খেলাপি ঋণের মহাসমুদ্রে এই সামান্য কয়েক হাজার কোটি টাকা কোনো বড় পার্থক্য তৈরি করবে না। আপনি ক্ষুদ্রঋণে সুদের সফল প্রয়োগ দেখিয়েছেন; এখন সরকার ঋণ নেবে আর সুদ দেবে: গ্রামীণ মডেলকে গভর্নমেন্ট মডেলে রূপান্তরের এটাই শ্রেষ্ঠ সময়।

বেতন বাড়লে ১৪ লক্ষ পরিবার খরচ করবে, যা বাজারে তারল্য বাড়াবে। আমদানি বাড়লে ভ্যাট ও কাস্টমস ডিউটি বাড়বে। যদি রিজার্ভে টান পড়ে, তবে আমাদের তো আইএমএফ (IMF) আছেই। ঋণ শোধ করতে পুনরায় ঋণ নেওয়া বা রিফাইন্যান্সিং একটি আধুনিক কৌশল, যা অনেকটা গ্রামীণ ব্যাংকের চক্রাকার ঋণ পদ্ধতির মতোই কার্যকর হতে পারে।

হিসাব করলে দেখা যাবে ৮০ হাজার কোটি টাকা খরচ করে রাজস্ব ফেরত আসবে বড়জোর ১৫ হাজার কোটি। কিন্তু একজন ‘সোশ্যাল বিজনেস’ প্রবর্তক হিসেবে আপনি নিশ্চয়ই একে লোকসান বলবেন না। ৬৫ হাজার কোটির এই ঘাটতিকে আমরা সামাজিক বিনিয়োগ হিসেবে ব্র্যান্ডিং করতে পারি, যেখানে লাভের চেয়ে মানুষের সন্তুষ্টিই বড়।

আইএমএফ হয়তো ফিসক্যাল ডিসিপ্লিনের কথা বলবে। কিন্তু একজন নোবেলজয়ীর উদ্ভাবনী কৌশলের সামনে তাদের গতানুগতিক তত্ত্ব ধোপে টিকবে না। কঠোর শর্তকে ইনক্লুসিভ গ্রোথ স্ট্র্যাটেজি হিসেবে উপস্থাপন করুন। তারা রাজি না হলে শর্তহীন চীনা ঋণের সুযোগ তো আছেই। ভবিষ্যৎ দায়ভার ভবিষ্যৎ সরকার বুঝবে, এখন আমাদের তুষ্টিই মুখ্য।

প্রয়োজনীয় অর্থ সংস্থানে শিক্ষা বা স্বাস্থ্যের মতো স্পর্শকাতর খাত বাদ দিয়ে অবকাঠামো (মেট্রো বা সেতু) থেকে বরাদ্দ কমানো যেতে পারে। একটি সেতুর কাজ এক বছর পিছিয়ে গেলে তা সহজে দৃশ্যমান হয় না, কিন্তু বেতন না বাড়লে অসন্তোষ দ্রুত ছড়িয়ে পড়ে। রাজনীতির মূলমন্ত্রই হলো যা দৃশ্যমান, তাতে বিনিয়োগ করা।

যদি ভবিষ্যতে মুদ্রাস্ফীতি বা রিজার্ভ সংকট চরমে পৌঁছায়, তবে আমাদের হাতে সবসময় বৈশ্বিক সংকট বা পূর্ববর্তী সরকারের উত্তরাধিকার: এই দুটি অকাট্য যুক্তি থাকবে। যেহেতু আপনি নৈতিকভাবে আপসহীন, তাই আপনার এই ব্যাখ্যা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে। দিনশেষে ফলাফল যাই হোক, আমাদের নিয়ত পরিষ্কার ছিল—এটাই হবে আমাদের ঐতিহাসিক বিজয়।

বিনীত নিবেদক, একজন সাধারণ নাগরিক যে এখনো বিশ্বাস করে অর্থনীতিতে ম্যাজিক হয় না, ম্যাথ হয়। কিন্তু যে জানে বাংলাদেশে ম্যাথের চেয়ে ম্যাজিকের চাহিদা বেশি ।



সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের পরিচয়হীনতার আদর্শ ও তার ধারক-বাহক ২.০ রাজাকার প্রজন্ম

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৩

৭১ পরবর্তী জামায়াতী রাজাকারদের ২.০ প্রজন্মের শাবকেরা যারা ৭১ এর মুক্তিসংগ্রাম নিয়ে সন্দেহ পোষন করে, যারা সেই মুক্তিসংগ্রামে ভারতীয় ষড়যন্ত্র খোঁজে তাদের অবস্থা ওইরকম সন্তানদের মতোই যারা নির্দ্বিধায় তাদের বাবাদের... ...বাকিটুকু পড়ুন

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

হেল্প পোস্ট : বারডেম হাসপাতালে পরিচিত কেউ কি আছেন?

লিখেছেন ডার্ক ম্যান, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

আমার এক পরিচিত মানুষ অসুস্থ। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে হেল্প করতে পারবেন এমন কোন ব্লগার বন্ধু কি আছেন। যদি কেউ হেল্প করতে পারেন, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×