বাংলাদেশ সম্ভাবনাময় দেশ এবং একই সাথে সমস্যাবহুল দেশ।এ দেশ সম্পর্কে যখন লিখতে বসি তখন লিখার খেই হারিয়ে ফেলি। কি লিখব এ দেশ সম্পর্কে?এ দেশের সম্ভাবনার কথা যেমন লিখে শেষ করা যাবে না তেমনি সমস্যার কথাও লিখে শেষ করা যাবে না।যাই হোক, সম্ভাবনার কথা ত প্রায় সকলেই লিখে, আমি না হয় সমস্যার কথাই লিখলাম।
যে সমস্যার কথা সবার আগে বলতে চাই তা হলো রাজধানী ও রাজধানীতে অবস্থানরত নাগরিকদের সমস্যা।রাজধানীর গড়াপত্তনের কথা দীর্ঘ না করে কয়েকটি লাইনে বলি, ঢাকার প্রথম যে মাস্টার প্লান করা হয় তা তখনকার জনসংখ্যাকে বেইজ ধরে যা স্বাধীনতার পর সম্পুর্নরূপে ব্যর্থ হয়ে যায়। পরবর্তিতে আরো কয়েকটি প্লান বা মাস্টার প্লান হাতে নেওয়া হয় যা ব্যর্থ না হলেও খুব একটা সফলতার মুখ দেখে নি।শেষ যে প্লান করা হয় তা হচ্ছে ড্যাপ(ডিটেইল্ড এরিয়া প্লান)যা বাস্তবায়ন করার কথা ২০১০ থেকে ২০১৫ এর মধ্যে।কিন্তু ২০১২ এর মাঝামাঝি এসেও এই প্লানের বাস্তবায়নের নজির এখন পর্যন্ত দেখা যায় নি।
এ তো গেল রাজধানী নিয়ে সরকারের চিন্তা-ভাবনার কথা। এখন শুরু করা যাক নাগরিকদের কি চিন্তা-ভাবনা তাদের এই প্রিয় নগরী নিয়ে। এই প্রিয় নগরীর বাসিন্দাদের যখন নগর নিয়ে তাদের চিন্তা-ভাবনার কথা জানতে চাওয়া হয় তখন তারা প্রায় সকলেই বিরক্ত সহকারে সরকারের অদক্ষতা এবং ভুল সিগ্ধান্তের উপরই সব দায়ভার চাপিয়ে দেবার চেষ্টা করেন।আর সমস্যার কথা জিজ্ঞাসা করলে কোনটা রেখে কোনটা বলবেন তা ভেবেই সময় পার করে দেন। এ তো গেল সাধারন নাগরিকদের কথা। কিছু অসাধারন নাগরিকদের কথা এবার আপনাদের জানাই। একজন জানালেন এইভাবে,
“ঢাকা সিটির প্রধান সমস্যাই হচ্ছে পপুলেশন প্রবলেম।ঢাকা সিটির আয়তনের তুলনায় এর পপুলেশন অনেক অনেক বেশি।এবং এই পপুলেশন যা আছে তা যে কন্সটেন্ট থাকবে এমন ভাবার কোনো সুযোগ নেই। এখনই এই সিটির পপুলেশন ডেনসিটি প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চব্বিশ হাজার যা বাংলাদেশকে এনে দিয়েছে বিশ্বের পঞ্চম মেগা সিটি হবার গৌরব।কিন্তু এই গৌরব নিয়ে বাংলাদেশের আগে আছেন আর চারটি দেশ।সেই চারটি দেশ কতটা এগিয়ে আছে আমাদের থেকে তা বলার আর অপেক্ষা রাখে না। সেই দেশগুলোতে নেই আমাদের দেশের মত যানযট সমস্যা কিংবা বিদ্যুপত বা বাসস্থান সমস্যা।......”
এভাবেই তিনি তার বক্তব্য দিচ্ছিলেন। আজ আর লিখব না, লিখাটা প্রথম পর্ব হিসেবে রাখতে চাছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

