পাগল সমাচার!
লুৎফুর রহমান
এই দুনিয়া পাগলখানা ভাল আছে কেউ?
সবার বুকে বইতে থাকে পাগলামি যে ঢেউ।
কেউবা পাগল দেশের তরে কেউবা নারি, নেশায়
কেউবা আছে সমাজসেবায় কিংবা আপন পেশায়।
টাকার প্রেমে পাগল আছে বেকার পাগল বেশ
ভাবের পাগল, ভবের পাগল জুড়ে আছে দেশ।
কেউবা পাগল দলের তরে অন্ধপ্রেমেই হাঁটে
গাছের তলায় অনেক পাগল একলা সময় কাটে।
এবং গাগল পরকিয়ায় নরকয়িার সুখে
অনেক পাগল আবোল বলে দেখি ফেসবুকে।
পাগল এবং মাথা খারাপ একটা বিষয় নয়
পাগল চিনে আরেক পাগল এই পাগলে কয়।
আর-
এই দুনিয়ায় হাজার পাগল পাগল সমাহার।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




