আমি পাঁচ বছর বয়সী এক ছোট্ট মেয়ে। আমি প্লেতে পড়ি। এখনো টাইপ করতে পারিনা। তবে মাউস দিয়ে ক্লিক করে একটু একটু লিখতে পারি।
টম এন্ড জেরীর কার্টুন খুব পছন্দ। আম্মুর চোখ ফাকি দিয়ে রিমোট হাতে নিয়ে বসে পড়ি। কিন্তু আম্মু যদি ঘুম থেকে জেগে দেখে ফেলে তাহলেই বকাঝকা শুরু করে। কখনো কখনো পিঠে ধপাস ধপাস করে দুচার ঘা বসিয়ে দেয়।
সবচেয়ে বেশি ভালোবাসি আব্বুকে। আব্বু ছাড়া আমার জগৎ অচল। শয়নে-স্বপনে-জাগরণে কেবল আব্বু আর আব্বু। রাতে আব্বু বাসায় না ফেরা পর্যন্ত আমি ঘুমাই না। এই জন্য আম্মু আমাকে কত বকে!! তবে খুব বেশি বকে না। তাহলেতো আব্বুকে বলে দেব। আম্মু আবার আব্বুকে ভয় পায় কিনা।
যাই হোক অনেক কথা বলে ফেললাম। আমি মাঝে মাঝে আমার সারাদিনের ঘটে যাওয়া টুকরো ঘটনা লিখে আপনাদেরকে বিরক্ত করবো। আশা করি কিছু মনে করবেন না। আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা ও আদর আশা করি।
সবাইকে হ্যাপি ব্লগিং ও হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা।
এই পোস্টটা লিখতে আম্মু আমাকে হেল্প করেছে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


