somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ভর্তি পরীক্ষা দিয়ে এলাম

০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবশেষ অনেক প্রতীক্ষিত পরীক্ষা আজ দিয়ে এলাম। আমার সাড়ে চার বছর জীবনের প্রথম পরীক্ষা:D। পরীক্ষার কয়েকদিন আগে থেকেই আম্মুর কী দুশ্চিন্তা!! আমি কি জানি কি করি! না, আম্মুকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলিনি। আজ সকাল দশটায় আম্মু আমাকে নিয়ে হাজির হন স্কুলে। অবশ্য আমার আগেই আরো কয়েকজন উপস্থিত ছিল। আমার চেয়ে আম্মু আরো বেশি ভীত ছিল:)। আম্মু বলে তার নার্ভ নাকি খুব দুর্বল। আব্বুর সামান্য কড়া কথাতে আম্মু যখন কেঁদে ফেলে তখন সেটা আরও বেশি প্রমাণিত হয়।;)

প্রবেশ পত্র আমাদের হাতে ধরিয়ে দিয়ে হেডমিসট্রেস সব অভিভাবকদের একটি কক্ষে বন্দী করে ফেলে:D। আমি চুপচাপ প্রথম বেঞ্চের একপাশে বসে পড়ি। আমার কয়েকজন সহপাঠীর কথা না বললেই নয়। একজন তার আব্বুর গলা জড়িয়ে ধরে সেকি কান্না!! কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। ম্যাডামরা তাকে চকোলেটের লোভ দেখালেন, বেলুন দেওয়ার কথা বললেন কিন্তু এতে কিছুই হলো না বরং তার কান্নার ভলিউম আরো বেড়ে গেল:D। বিব্রতকর অবস্থা হালকা করার জন্য তার আব্বু অন্য অভিভাবকের দিকে তাকিয়ে বললেন- আমিও প্রথমদিন এরকম কান্না করেছিলাম। এতে আমার আম্মুসহ অন্যরা হো হো করে হেসে উঠলেন। আরেকজন পরীক্ষার্থীকে তার আম্মুকে বকাঝকা করছিলেন এই বলে যে- বাসায় এতো পাকামো করতে পারো আর এখানে এসে একেবারে বিড়াল হয়ে যাচ্ছো। এই দুজনকে অবশ্য কোনোভাবেই আমাদের সাথে বসানো যায়নি।

আমি অপেক্ষা করছি আর অন্যদের পরীক্ষা দেখছি। পরীক্ষা বলতে কিছু মৌখিক প্রশ্নোত্তর আরকি। এইসবেই আমাদের গলদঘর্ম অবস্থা। একটি মেয়েতো ভ্যা ভ্যা করে কেঁদে দিলো। ইতোমধ্যে আম্মু একবার বেরিয়ে এসে ইশারায় আমাকে সাহস দিয়ে গেলেন। অপেক্ষার পর আমার পালা এলো। ম্যাডাম আমাকে কোলে তুলে নিলেন। ম্যাডামের সাথে আমার প্রশ্নোত্তর পর্বের বর্ণনা দিচ্ছি।

১।তোমার নাম কি?
২।তোমার আব্বুর নাম কি?
৩।তুমি কোন হাত দিয়ে ভাত খাও?
৪। তোমার চুলের রং কি?
৫। তুমি কি অ আ বলতে এবং লিখতে পারো?
৬। তুমি কি A B C D বলতে এবং লিখতে পারো?
৭। তুমি কি সংখ্যা গণনা করতে পারো?


সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। অর্থাৎ হ্যাঁ বলেছিলাম আরকি:)। অবশ্য অ আ এবং A B C D বলেও শোনালাম। তারপর ম্যাডাম আমাকে চুমু দিয়ে এবং একটি করে চকোলেট ও বেলুন দিয়ে বললেন- এবার তোমার আম্মুর কাছে যাও। আমি একদৌড়ে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু আমাকে দেখেই ছোটে এসে জড়িয়ে ধরলো। আর জিজ্ঞেস করতে লাগলো ম্যাডাম কি কি বলেছে? আবারও আম্মুকে সব বললাম। আমি যে কোনো ভয় পাইনি কিংবা কাঁদিনি এইজন্য আম্মু খুব খুশি হলেন।

আগামীকাল বিকাল চারটার সময় নাকি রেজাল্ট দিবে। তারপর ভর্তির পালা। বাসায় ফিরার সময় আম্মু আমাকে আমার প্রিয় লেইস চিপস্ কিনে দিলেন। ওই যে একটু টক টক লাগে খেতে। সাওয়ার ক্রীম এন্ড অনিয়ন ফ্লেভারের যেটা। এটা আমার খুব প্রিয়। আর চকোলেটতো আছেই।

আপনারা আমার জন্য দোয়া করবেন। যেন মনযোগ দিয়ে পড়াশোনা করে মানুষ হতে পারি। সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:০৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×