somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে যায় রঙিন দিন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্কুলে ভর্তি হওয়ার জন্য আব্বু বিভিন্ন স্কুল ঘুরে তথ্য সংগ্রহ করলেন। বাসার আশেপাশের স্কুলগুলোই মূলত ঘুরলেন। আব্বু যে জিনিসটা বারবার আম্মুকে বললেন তাহলো, শেষ পযর্ন্ত প্রতিটা স্কুলই ব্যবসায়িক মনোবৃত্তি লালন করে। তারপরও মন্দের ভালো বেছে নিতে হয় যেরকম বড়রা নির্বাচনের সময় বুঝে নেয়। ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন অজুহাতে কর্তৃপক্ষ অভিভাবকদের পকেট হাতড়ে বেড়ায়। আমি প্লেতে পড়ি অথচ এই আমাকেই স্কুলের শিক্ষিকাদের কাছে প্রাইভেট পড়ার জন্য তারা নিজেরাই আম্মুকে নসিহত করেন। আমাদের নৈতিকতার লেভেল এত নিচে নেমেছে যে ভাবলে অবাক লাগে বৈকি! এই বিষয়গুলো আম্মু আব্বুর সাথে আলোচনা করে। আমি এখনও বুঝিনা। সেই মনে হয় ভালো।

খুব সকালেই ঘুম থেকে জেগে স্কুলের জন্য রেডি হতে হয়। সাতটা বাজলেই আম্মুর হাঁক, এশা ওঠো, ওঠো। আড়মোড়া ভেঙ্গেও আবার পাশ ফিরে শুয়ে থাকি। তখন আম্মু কোলে করে সোজা বাথরুমে নিয়ে যায়। এই শীতের দিনে কি এত তাড়াতাড়ি বিছানা ছাড়া যায়? তার উপর ঠাণ্ডা পানি দিয়ে দাঁতব্রাশ, হাত-মুখ ধোয়া খুব কষ্টকর:((। খুব কম দিনই আছে যে প্রাতকৃত্যাদি সারার সময় আমি কাঁদিনি। তখন আম্মুর আদর মিশ্রিত বকা শুনতে হয়- এত বড় মেয়ে হলো এখনও কান্না করে:)। নাস্তা খাবার সময়ও একই ঝামেলা। এটা খাব না, ওটা খাব। খাবারের প্রতি আমার এমনিতেই অনীহা। দুধ আর সেদ্ধ ডিমটাই আমাকে জোর করে খাওয়ায়। (আপনাদেরকে কিন্তু আপনাদের আম্মু তাই করেছে, ভুলে গেছেন মনে হয়। আমি হয়তো একসময় ভুলে যাব। সব মায়েরাই মনে হয় এভাবে আমাদের আদর করেন।) স্কুলে অবশ্য টিফিন নিয়ে যাই। সেটা ম্যাডামরা খাইয়ে দেন।

স্কুলে আমার বন্ধু বলতে তাইফা। ওকে ছাড়া আমি আর কারও সাথে বসিনা। একদিন ও স্কুলে আসেনি, আমার সেকি কান্না!! মানিকজোড় বলতে পারেনB-)। তাইফার আম্মু আমাকে খুব আদর করে। কিন্তু আমি ওনাকে খুব ভয় পাই। ওনি স্থুলদেহীB-) তাই ওনাকে আমার ভয় লাগে। একই কারণে কয়েকজন ম্যাডামকেও আমার ভয় লাগে। স্কুলে যাবার আগে আমার প্রধান শর্তই ছিল যে আমাকে চিকন ম্যাডাম দিতে হবে। আব্বু যেদিন প্রথম স্কুল দেখে এসে বললেন যে, এশা তোমার স্কুল দেখেছি। সাথে সাথে আমি বলেছিলাম যে ম্যাডাম কিরকম? আব্বু বলেছিল মোটকা। তখন আমার কী কান্না! পরে চিকন ম্যাডামের কথা বলে আশ্বস্ত করলে কান্না থামাই। এই নিয়ে বাসায় কী হাসাহাসি!

বিকেলে ঘুম থেকে জেগেই কার্টুন নেটওয়ার্কের স্ক্রীণ না খুললে আমার চলেই না। "টম এন্ড জেরি" খুব প্রিয় আর মিস্টার বিনতো আছেই। কম্পিউটার গেমসে এখনও এত সিদ্ধহস্ত হতে পারিনি। তবে অভ্যাস আছে বলা যায়। কম্পিউটারে আম্মু গান আর আবৃত্তি শুনে। আম্মু মনে হয় কবিতা প্রেমী। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যামেলিয়া কবিতাটি আমি শুনে শুনে কিছুটা শিখে ফেলেছি। বলবো? শুনবেন? বলি তাহলে-

নাম তার কমলা। দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে। তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে। মুখের একপাশে নিটোল রেখা দেখা যায়। আর পারি না। B-)

সারাদিন আব্বুর কথা আমার খুব মনে পড়ে। বারবার আম্মুকে বলি, আব্বু কখন আসবে? আব্বুকে আমি খুব মিস করি। আম্মু বলে আমি নাকি বাপ ন্যাওটা। আব্বু বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে যায়। আব্বুর মুড তখন কিছুটা অফ থাকে। ক্লান্তির জন্য কি না কে জানে। আব্বুর প্রতি আমার খুব মায়া হয়। চোখ ফেটে জল আসে। আব্বু আমাকে যখন জড়িয়ে ধরে তখন আমার কী যে ভালো লাগে!!

আম্মু বলে এখন আমার নাকি খুব মজার দিন কাটছে। আচ্ছা, আপনাদেরও কি এরকম মজার দিন কেটেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আপনারা কি বলেন- দিনগুলি মোর সোনার খাচায় রইলনারে....

নোটঃ আজ আম্মুর সহযোগিতা একটু বেশিই ছিল।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১০
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×