কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!★★★★★রহমান লতিফ★★★★

কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
আহত হৃদয় বার বার লুটায়ে অবনীপরে,
হিতাকংখীরা শৈল্পিক ভাবে বোকা বানায় অবনমনে।
বেদনাতুর মনে বয়ে চলে;ভাঙাতরী নিরবধি-
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
কামনার মোহিত সুরে স্বপ্নের চোখে তারার দেশে দেই পাড়ি--
রঙ-চটা প্রেমের জড়ায়ু জঠরে;যৌবন যবনিকা মাড়ি।
বিশ্বাসের দ্বীপপুঞ্জে; মিথ্যার অভয়াশ্রমে,বোকা আমি ভাসি----
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
দূর্বল-সবল নাটকের মহড়ায় মুখোশের আড়ালে মুখাবয়ব,
আপনজনের দূর্বার আঘাতে;সূর্যমুখী ফুলের সুবাসিত অবয়ব -
বধিরত্ব নিয়ে দূর্জনের সমর্পনে; রোমাঞ্চ সৌধ গড়ি--
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!
আষাঢ়ে গল্পের মুকুট পড়ে,দুচোখে শ্রাবণে ভাসি,
পিশাচ পাষানের কলঙ্কের দাগ; সন্তর্পণে শুকি।
আজন্ম প্রণয় সুধার খোঁজে;তৃপ্তবদনে বিষ হজম করি,
কেন এত সহজেই মানুষ বিশ্বাস করি!!উৎসার্গ -- আমার ছোট্ট ভাই যে সবার সদা আরোগ্য কামনায় নিজকে করেছে সমর্পন,
আরোগ্যসবার প্রিয় আরোগ্য
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন