এক মুঠো ভালোবাসা
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক মুঠো ভালোবাসা !!!-----রহমান লতিফ -------

আজো পৃথিবীর আঁধার ভেদ করে পূর্বের আকাশে রবি হাসে,
আজো পশ্চিম আকাশে হেলেন দিয়ে সূর্য্য ঘুমায়।
আজো কেউ কাঁধে হাত রেখে মুছে দেয় চোখের জল---
আজো কেউ আশার প্রদীপ হাতে অভিসারে অবিচল।
আজো সুনীল থেকে বারিধারা ঝরে দুচোখ জুড়ে,
আজো শামা গায় গান প্রিয় নাম ধরে উদাত্ত কলরবে।
আজো শিরায় রক্তপ্রবাহ কম্পনে;প্রিয়ার ঠোঁটের লালিমার সুমিষ্টতায়,
আজো কষ্টের নীলে অনুযোগ ওড়ে যায় ভাললাগার সুখানুভুতিতে।
আজো চোখের একটি ইশারায় হৃদয়ে ধনুক বিঁধে অপ্সরা আলোয়,
আজো পূর্ণিমা রাতে,চৌকাঠে,আম্রকাননে,জোৎস্নায় মেলি চাতকী চোখ।
আজো কক্ষচ্যুত স্মৃতিতে আঁকা রয় ফেলে আসা ছেলেবেলার সুখ,
আজো শিউলি ঝড়া পাতার সুরে উড়ে যায় পৃথিবীর শোক।
আজো শাঁখের শব্দ,উলুধ্বনি,আযানের সুর কানে আসে সরল সাধনায়,
আজো প্রবাস জীবনের নিরস নিস্তব্ধতা ভাঙে প্রভুর আরাধনায়।
আজো বদলে যাবার মিছিল শেষে যোগ বিযোগের জলছবি আঁকিয়ে-
তোমার মাঝে গন্তব্যহীন আমি--
খুঁজি পাই একমুঠো ভালোবাসা;জীবনের শোভাযাত্রায়।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন