
সব মায়ার বাঁধন ছিন্ন করে কষ্টের ডিঙি বেয়ে সমুদ্দুর,
তোমার থেকে দূরে গিয়ে পরখ করবো মমত্ব কতদূর !
আজ নির্ঘুম রাত্রিতে পাহারা দেয় দীর্ঘশ্বাসের নোনাজল,
এই বুকের ভিটায় আদিম নৃত্য করে ভালোবাসার অনল।
বিশুদ্ধতম অশ্রু বিসর্জন নিয়ে করেছো বড়ই উপহাস!
চূর্ণবিচূর্ণ কাঁচের জীবনটাই যেন দুঃখের ইতিহাস।
তোমার একাকিত্বের শূন্যেতায় কষ্টের মাঝে বসবাস,
বিশ্বাস নীলে পাথর হই:এ'যে ভাগ্যের নির্মম পরিহাস।
মনের মাধুর্যে; যত ছবি আঁকা ছিল স্মৃতির ক্যানভাসে,
আজ স্মৃতির শতদল বেদনার সীমানায় অন্তিম শয়ানে।
পৃথিবীর কেউ কোনো দিন খুঁজে পাবে নাকো দগ্ধ দুঃখের ভীড়,
কাউকে দুঃখ দিয়ে নয় শুধু দুঃখ নিয়ে হোক সিক্ত শেষ সমাধির।
কপিরাইট@রহমান লতিফ,১৭ জুন ২০১৯।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৯ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



