কবিতার আহ্বান
১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতার আহ্বান
****************
একটা কবিতা লিখবো বলে আজ আমি নিশাচর পাখি,
হৃদয়ের চোটে বিমূঢ় শেষ প্রহরে বেভুল স্বপ্ন আঁকি!
আঁধারের বিস্মিত বিহ্বলতায় শিস দেয় সৌভাগ্যের পাখি,
হৃদয়ের জমাটবদ্ধ রক্ত-কলমে লেখা রবে ; কি নেশায় জুড়ায় দু'টি আঁখি !
নিরবতার দেয়ালে পেড়েক মেরে জাগ্রত হবে অবুঝ মন,
আবেগের দুর্যোগ কেটে; বইবে সোনারঙা ভোরের সমীরণ।
অর্বাচীনের দুঃসাহসী হয়ে ওঠে ; ঝরে পড়বে প্রেমময় শব্দের বৃষ্টি,
মস্তিষ্কের থলি আর স্নায়ুর চোরাগলি পেরিয়ে হবে অনবদ্য কাব্যশৈলীর সৃষ্টি।
জানি, ভালোবাসা আজ বাণিজ্যিক সিঁড়িতে মোজাইক পস্তর,
সওদাপাতি ছাড়াই ভরে দিবো তোমার অঞ্জলি পুরোদস্তুর।
যদিও, ভালোবাসা প্রচ্ছন্ন দুপুরে দিকভ্রান্ত বিষন্ন দাঁড়কাক,
কবিতার আকুল আহ্বানে নিরাময় হবে সব বিষকাঁটালির বাঁক।কপিরাইট @রহমান লতিফ, অগাষ্ট ২০১৯.
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ভালোয় কাটুক সকলের দিনগুলো, আদিমতা ছেড়ে আদর্শকে তুলে ধরি সর্বাগ্রে।।।।।#ঈদ২০১৯.
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুন
একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার...
...বাকিটুকু পড়ুন